আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৩:২৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৩:২৫:৩৪ পূর্বাহ্ন
যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ
সাগিনাউ, ২৬ জুন : মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল রাজ্যের ক্যাথলিক ডায়োসিসগুলোর বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে সাতটি প্রতিবেদনের মধ্যে ষষ্ঠটি প্রকাশ করেছেন।
২৫৮ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৯৫০ সাল থেকে সাগিনাউ (Saginaw) ডায়োসিসকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোর বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এতে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত ৩৭ জন যাজক এবং একজন ডিকনের (ধর্মসেবক) নাম উল্লেখ করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বলেন, “শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত বহু মানুষ দশকের পর দশক ধরে এগিয়ে এসে তাদের কষ্টের কথা তুলে ধরেছেন। তাদের এই সাহসিকতার কারণেই এই প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হয়েছে। আমি তাদের মানসিক শক্তিকে শ্রদ্ধা জানাই। জবাবদিহিতা বিভিন্নভাবে নিশ্চিত করা যায়। এই ঘটনাগুলো প্রকাশের মাধ্যমে আমরা আশা করি ভুক্তভোগীদের অভিজ্ঞতার স্বীকৃতি মিলবে এবং সমাজ আরও নিরাপদ হবে।”
এদিকে ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় সাগিনাউ ক্যাথলিক ডায়োসিসের বিশপ রবার্ট ডি. গ্রাস “গভীর লজ্জা ও দুঃখের সাথে” এসব অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গেছে।
ডায়োসিসের পক্ষ থেকে বলা হয়েছে, “যারা নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তাদের জন্য প্রার্থনা অব্যাহত রেখেছি। পাশাপাশি জবাবদিহিতা, স্বচ্ছতা এবং শিশু, তরুণ ও অরক্ষিত প্রাপ্তবয়স্কদের সুরক্ষার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি অবিচল রয়েছে।”
অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল জানান, আইনি সময়সীমা (স্ট্যাটিউট অব লিমিটেশনস) অতিক্রম হয়ে যাওয়া, অভিযুক্তদের মধ্যে অনেকের মৃত্যু অথবা ভুক্তভোগীদের অভিযোগ এগিয়ে না নেওয়ার সিদ্ধান্তের কারণে এসব ঘটনায় ফৌজদারি মামলা হওয়ার সম্ভাবনা সীমিত।
তিনি আরও জানান, প্রতিবেদনে যৌন নির্যাতন ও অন্যান্য যৌন অসদাচরণের বিস্তারিত বিবরণ রয়েছে। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ‘গ্রুমিং’ (যৌন শোষণের উদ্দেশ্যে বিশ্বাস অর্জন ও প্রলুব্ধ করা) এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনাও অন্তর্ভুক্ত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীদের বর্ণনা থেকে বোঝা যায় যে, যাজকরা ধর্মীয় নেতা হিসেবে তাদের প্রভাব ব্যবহার করে শিশু ও কিশোর-কিশোরীদের (যাদের মধ্যে সর্বনিম্ন ৬ বছর বয়সী শিশুও ছিল) যৌন নির্যাতন করতেন।
১৯৭৭–৭৮ সালে সংঘটিত নির্যাতনের ঘটনা উল্লেখ করে ২০০৮ সালে এক অভিযুক্ত যাজককে পাঠানো এক ইমেইলে একজন ভুক্তভোগী লিখেছিলেন, “আপনি আমাকে কাউকে কিছু না বলার জন্য বলেছিলেন, কারণ কেউ আমাকে বিশ্বাস করবে না। আপনি বলেছিলেন সমাজে আপনার ভালো অবস্থানের কারণে সবাই আপনার কথাই বিশ্বাস করবে। আপনি আরও বলেছিলেন, আমি আপনাকে স্পর্শ করেছি—এই কারণে দোষটা আমারই এবং আমিও আপনার মতোই খারাপ।”
অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল বলেন, প্রতিবেদনে কারও নাম অন্তর্ভুক্ত থাকা মানেই তার দপ্তর কোনো নির্দিষ্ট অভিযোগকে বিশ্বাসযোগ্য, প্রমাণিত বা অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত করছে—এমন নয়।
তিনি আরও জানান, সাগিনাউ ডায়োসিস (ধর্মপ্রদেশ) এই তদন্তে সহযোগিতা করেছে এবং নির্যাতনের ঘটনাসংক্রান্ত কিছু নথি ও তথ্য তাদের দপ্তরকে সরবরাহ করেছে।
২০১৮ সালে মিশিগান কর্তৃপক্ষ ডায়োসিসে তল্লাশি পরোয়ানা কার্যকর করে প্রায় ২২০ বাক্স কাগজপত্র ও ৩৫ লাখেরও বেশি ডিজিটাল নথি জব্দ করার পর, মিশিগান অ্যাটর্নি জেনারেলের দপ্তর রাজ্যের সাতটি ডায়োসিসের প্রতিটির বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করে। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের চালু করা ‘ক্লারজি অ্যাবিউজ টিপ লাইন’ (ধর্মযাজকদের দ্বারা নির্যাতনের তথ্য জানানোর বিশেষ হটলাইন) থেকেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।
২০২২ সাল থেকে অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল এসব অভিযোগ ও তদন্তের ফলাফলের ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছেন। ডেট্রয়েট আর্চডায়োসিসকে কেন্দ্র করে তৈরি চূড়ান্ত প্রতিবেদনটি চলতি বছরের ডিসেম্বরে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। এ পর্যন্ত এই তদন্তের সূত্র ধরে ক্যাথলিক চার্চের ১১ জন ধর্মীয় নেতার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
ডানা নেসেল বলেন, “আমাদের দপ্তরের অনেক নিবেদিতপ্রাণ কর্মী এবং মিশিগান স্টেট পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় এটি একটি বিশাল ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। ন্যায়বিচারের প্রতি তাদের অঙ্গীকার এবং ভুক্তভোগীদের জন্য তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন