আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই

কার্ডিফে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি সভা

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৬:৪৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৬:৪৭:৪৭ পূর্বাহ্ন
কার্ডিফে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও কমিউনিটি সভা
কার্ডিফ, ২৯ জুন: যুক্তরাজ্যের কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া, কমিউনিটির উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এক কমিউনিটি সভা, ঈদ পুনর্মিলনী ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জুন (রোববার) দুপুরে ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কমিউনিটিতে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা।
বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন ও বীর মুক্তিযোদ্ধা এম. এ. হান্নান শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস পার্লামেন্টের সদস্য (MS) হিউ টমাস। বিশেষ অতিথি ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলওয়ার আলী, আলহাজ্ব আলী আকবর, এম. এ. মালিক, গোলাম মর্তুজা, সংগঠনের ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আসকর আলী, পরিচালক মাহমুদ হোসাইন, পরিচালক রকিবুর রহমান।
অনুষ্ঠানের দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা হালিম উদ্দিন নূরী এবং হাফিজ মাওলানা ফারুক আহমেদ।
ইউকে বিডি টিভির চেয়ারম্যান এবং কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরসহ বক্তারা দ্রুত “নো ভিসা” সুবিধা চালু, পাসপোর্ট ফি হ্রাস, এনআইডি কার্ড সেবা সহজীকরণ এবং বিমানের টিকিট ভাড়ায় অযৌক্তিক কর বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ বিমানের সব রুটেই ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, তবে যুক্তরাজ্য রুটে সবচেয়ে বেশি—প্রতি রিটার্ন টিকিটে ২০৭ পাউন্ড পর্যন্ত কর বৃদ্ধি করা হয়েছে। এ অবস্থায় তিনি বিমান ভাড়া কমানোর জোর দাবি জানান।
এছাড়া সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করারও আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে প্রবাসীরা সহজে ও সাশ্রয়ীভাবে যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন, কল্যাণ এবং মানবসেবামূলক কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে ইসকনের রথযাত্রা:  ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

নিউজার্সিতে ইসকনের রথযাত্রা:  ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা