আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ব্রঙ্কসে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৫:১৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:১৫:৪১ পূর্বাহ্ন
ব্রঙ্কসে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ব্রঙ্কস (নিউইয়র্ক) ৩০ জুন॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্রঙ্কস আওয়ামী লীগ। গতকাল ২৯শে জুন সোমবার বিকালে ব্রঙ্কসের বাংলাবাজারের পদ্মা সেলুন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত। যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপদেষ্টা নুরুল আফসার সেন্টু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল দোয়া মোনাজাত, আলোচনা সভা ও জন্মবার্ষিকীর কেক কাটা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর মুক্তিযোদ্ধা সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। এবং গীতা পাঠ করেন অধ্যাপক কবি সুধাংশু মন্ডল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল বাকিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহান আহমেদ টুটুল, সহ-সভাপতি কামরুজ্জামান বসির, সহ-সভাপতি হেদায়েত চৌধুরী, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি সাইমন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বেলাল ভিপি, জহিরুল হক, যুবলীগ নেতা জামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেহান আহমেদ, সদস্য আজাদ খান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল