আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৫:৩৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৫:৪০:৫২ পূর্বাহ্ন
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক
হবিগঞ্জ, ৩০ জুন: পরিবেশ সংগঠক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষই প্রাকৃতিক রক্ষাকবচ। পরিবেশের ভারসাম্য রক্ষার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো পরিকল্পিত বৃক্ষরোপণ এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যা।
তিনি বলেন, বৃক্ষরোপণকে কোনো বিশেষ দিন বা বার্ষিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে সারা বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলেও রোপণ করা গাছের পরিচর্যার ক্ষেত্রে প্রায়ই যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। ফলে অনেক গাছই সঠিকভাবে বেড়ে ওঠে না এবং কাঙ্ক্ষিত বনায়নের লক্ষ্য অর্জিত হয় না।
তিনি আরও বলেন, যেখানে যে ধরনের মাটি ও পরিবেশ রয়েছে, সেখানে সেই পরিবেশ উপযোগী গাছই রোপণ করা উচিত। পরিকল্পিত বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে টেকসই সবুজায়ন নিশ্চিত করা সম্ভব। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, অতীতে রোপণ করা অনেক গাছ এখন বড় হয়ে মানুষকে ছায়া দিচ্ছে এবং পাখিসহ বিভিন্ন প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে ভূমিকা রাখছে। এসবই নিয়মিত পরিচর্যার ইতিবাচক ফল।
২৯ জুন (সোমবার) বিকেলে খোয়াই নদীর শহর রক্ষা বাধেঁ খোয়াই রিভার ওয়াটারকিপার ও  প্রাকৃতজন আয়োজিত চারা গাছে বেষ্টনী স্থাপন, বিগত বছরের বনায়ন পরিদর্শন ও বৃক্ষরোপণ "নদী তীরে সবুজায়ন" কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রাকৃতজন সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এতে মূল বক্তব্য রাখেন, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। বিশেষ অতিথি ছিলেন গাছ মামাখ্যাত মো: রায়হান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সহ-সভাপতি মোঃ রেজওয়ান আহমেদ, আবু নাসের সামি , মো: কায়সার মিয়া, মো: ওয়াহিদ মিয়া, মো: আলী, শাহীন উল্লাহ প্রমুখ।
খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, খোয়াই নদীর তীরে ময়লা-আবর্জনার পরিবর্তে সবুজের সমারোহ দেখতে চান তিনি। নদী ও নদীতীর পরিচ্ছন্ন, দখলমুক্ত এবং সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌকাঘাটসংলগ্ন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এসব বর্জ্য বাইরে থেকে কেউ এনে ফেলছে না; স্থানীয়ভাবেই নদী ও নদীতীর দূষণ করা হচ্ছে। যারা এ ধরনের কাজ করছেন, তারা পরিবেশের ক্ষতি করছেন এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি আরও বলেন, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়তে সবুজায়নের কোনো বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান অক্সিজেন, যা আমরা গাছ থেকেই পাই। গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না; মাটির ক্ষয়রোধ, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খোয়াই নদী ও নদীতীর সুরক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণ ও লাগানো গাছ সংরক্ষণে সবাইকে আন্তরিক হতে হবে।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী