আমেরিকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা

নিউইয়র্কে আব্দুল বাছিতের স্মরণে  জালালাবাদ এসোসিয়েশনের শোকসভা

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৩:৩৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৩:৩৮:২৭ পূর্বাহ্ন
নিউইয়র্কে আব্দুল বাছিতের স্মরণে  জালালাবাদ এসোসিয়েশনের শোকসভা
নিউইয়র্ক, ২ জুলাই ॥ নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর প্রথম নির্বাচিত সভাপতি মরহুম আব্দুল বাছিতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯শে জুন নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত হাসান চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক জালালাবাদবাসী ও প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব বাহরাইনের সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, মরহুম আব্দুল বাছিতের কন্যা শিরিন আক্তার ও জামাতা কাওসার মোমিন, সংগঠনের সাবেক বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনার আব্দুস শহীদ, বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি ও জালালাবাদের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, ফেঞ্চুগঞ্জ এসোসিয়েশনের সভাপতি ও জালালাবাদের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম, সাবেক সহ-সভাপতি জুসেফ চৌধুরী,এস্টোরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুহেল আহমেদ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। মোনাজাতে মরহুম আব্দুল বাছিতসহ প্রবাসে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
স্মরণ সভায় বক্তারা মরহুম আব্দুল বাছিতের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন জালালাবাদবাসী ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর প্রাঞ্জল ইংরেজি ভাষণ দেওয়ার দক্ষতা, বিভিন্ন কমিউনিটি সংগঠনের গঠনতন্ত্র ইংরেজিতে অনুবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রবাসীদের পারিবারিক অভিবাসন সংক্রান্ত আবেদনে নিঃস্বার্থ সহযোগিতার কথা বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ও সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম জিকু বক্তব্য দিতে গিয়ে আব্দুল বাছিতের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তব্য পর্বের আগে মরহুমের কন্যা শিরিন আক্তার প্রধান অতিথি মোহাম্মদ কয়েস আহমেদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। পরে নিজের বক্তব্যে তিনি বাবার সমাজসেবামূলক আদর্শ ও মানুষের জন্য কাজ করার মানসিকতার কথা তুলে ধরেন এবং এ আয়োজনের জন্য জালালাবাদ এসোসিয়েশন ও উপস্থিত জালালাবাদবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. লুকমান হোসেন লুকু, শামীম আহমেদ, মো. শফিউদ্দিন তালুকদার ও মো. জাবেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জিলু খান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির সোহেল, ফজল খান ও মো. দেলোয়ার হোসেন মানিক। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমেদ টুটুল,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক দীপংকর দেব সুমন প্রমুখ। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স