আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী

না ফেরার দেশে অনুপ কুমার দেব মনা, শোকে স্তব্ধ হবিগঞ্জ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৫:২০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৫:২০:৪৪ অপরাহ্ন
না ফেরার দেশে অনুপ কুমার দেব মনা, শোকে স্তব্ধ হবিগঞ্জ
হবিগঞ্জ, ২ জুলাই : হবিগঞ্জ শহরের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক এবং জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা আর নেই।  আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮১ ব্যাচের একজন প্রাক্তন ছাত্র ছিলেন।
অনুপ কুমার দেব মনা ছিলেন হবিগঞ্জের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের এক সুপরিচিত, সজ্জন ও মানবিক ব্যক্তিত্ব। মানুষের বিপদ-আপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। প্রচারের আলো থেকে দূরে থেকেই নীরবে মানুষের জন্য কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। অনেকের কাছে তিনি ছিলেন নির্ভরতার আরেক নাম।
আদর্শ ও নীতির প্রশ্নে তিনি ছিলেন দৃঢ়চেতা। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় দায়িত্ব পালন করলেও নিজের বিশ্বাস ও অবস্থান থেকে সহজে সরে আসেননি। তাঁর ঘনিষ্ঠজনদের মতে, ব্যক্তিগত স্বার্থের চেয়ে নীতি ও আত্মমর্যাদাকেই তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন। এ কারণেই অনেক সময় রাজনৈতিক মূল্যও তাঁকে দিতে হয়েছে। তবে কোনো পদ বা অবস্থান হারানোর আক্ষেপ নয়, বরং মানুষের ভালোবাসাকেই তিনি জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করতেন।
তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই পুরো হবিগঞ্জ জুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে কাটানো স্মৃতি, মানবিকতা ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন পোস্ট দিচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই লিখেছেন, অনুপ কুমার দেব মনার চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো হবিগঞ্জের জন্য এক অপূরণীয় ক্ষতি।
অনুপ কুমার দেব মনার মৃত্যুতে হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, অনুপ কুমার দেব মনার জীবন ছিল মানুষের প্রতি ভালোবাসা, সততা ও নীরব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। হবিগঞ্জ আজ হারাল একজন সত্যিকারের মানবদরদী, সৎ, সাহসী এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে, যার স্মৃতি ও অবদান দীর্ঘদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স