নিউইয়র্ক, ৩ জুলাই॥ উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউরসেলের গ্লেন আইল্যান্ড পার্কে গত ২১ জুন এ বনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্—এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা: ইনামলু হক এমডি। বনভোজন ২০২৬—এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিনের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ রোমানা সি সবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান ও কাজী কিং জাকির। এবারের আয়োজনের অন্যতম আকর্ষন ছিল সংগঠনের বিশেষ ম্যাগাজিন ‘আলোকিত ব্রঙ্কস’—এর মোড়ক উন্মোচন এবং বিশ্ব বাবাদিবস উপলক্ষে ‘হ্যাপি ফাদারস ডে’ লেখা কেক কাটা।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্—এর সভাপতি আতাউর রহমান সেলিম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইয়াছমিন এমডি, স্থানীয় অ্যাসেম্বলি মেম্বার কারিনেস রেইস, হাসান আলী, লোকমান হোসেন লকু এবং জাকির চৌধুরী সিপিএ। আরও উপস্থিত ছিলেন বীর মক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক, বীর মক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আব্দুস সবুর এবং বীর মক্তিযোদ্ধা মনজুর আহমেদ।
দিনব্যাপী এই আয়োজনে প্রবাসীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা,মধ্যাহ্নভোজ এবং র্যাফেল ড্র—এর ব্যবস্থা ছিল। পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই মিলনমেলার সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম বাদশা, আব্দুস শহীদ, সিরাজ উদ্দীন সোহাগ, মনসুর আহমেদ,ফরিদা ইয়াসমীন,কবি জুলি রহমান, হাবিবুর রহমান,রেজোয়ানা রাজ্জাক সেতু,সাহানা আক্তার,মুন্সী বশীর উদ্দীন,জাহাঙ্গীর আলম সরদার, তোফায়েল আহমেদ চৌধুরী, ডিটেকটিভ মাসুদ রহমান, আক্তারুজ্জামান হ্যাাপি, ডলি আক্তার, জমিরুল ইসলাম, আশরাফুল আলম,লস্কর রহমান, আবুল খায়ের, জহিরুল ইসলাম, ইমরান আলী টিপু, মেহের কবির চৌধুরী, শেখ শফিকুর রহমান ও রায়হান পারভেজ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

শেখ শফিকুর রহমান :