আমেরিকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৮:০৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৮:০৬:৪৬ অপরাহ্ন
ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১
ডিয়ারবর্ন, ৩ জুলাই: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্নে অবস্থিত ফেয়ারলেন টাউন সেন্টারে শুক্রবার দুপুরে সংঘটিত গোলাগুলির ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুরো মলজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
ডিয়ারবর্ন পুলিশ প্রধান ইসা শাহিন জানান, শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মিশিগান অ্যাভিনিউয়ে অবস্থিত ফেয়ারলেন টাউন সেন্টারে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তিনি জানান, নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
পুলিশ প্রধান ইসা শাহিন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি এলোপাতাড়ি বা উদ্দেশ্যহীন গোলাগুলির ঘটনা নয়। তিনি বলেন, "এ ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা একে অপরের পরিচিত ছিলেন।" শাহিন এই ঘটনাকে "অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেন। তিনি বলেন, "জনসমাগমপূর্ণ স্থান বা এমন একটি মলে—যেখানে মানুষ কেনাকাটা করতে আসে—সেখানে এমন ঘটনা ঘটার বিষয়টি অকল্পনীয় ও অগ্রহণযোগ্য।"
৪ঠা জুলাইয়ের স্বাধীনতা দিবসের ছুটির ঠিক আগে ঘটে যাওয়া এ গোলাগুলির ঘটনায় মলজুড়ে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মলে কেনাকাটা করতে আসা মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত ক্রেতারা দ্রুত বের হওয়ার পথের দিকে ছুটে যাচ্ছেন। ভিডিওগুলোর পটভূমিতে একাধিক গুলির শব্দও শোনা যায়।
এদিকে, ঘটনাস্থল থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির মধ্যে একটি গাড়ি একজন পথচারীকে চাপা দেয়। ডিয়ারবর্ন পুলিশ প্রধান ইসা শাহিন জানান, গাড়িচাপায় আহত ওই ব্যক্তির সঙ্গে গোলাগুলির ঘটনার কোনো সম্পর্ক ছিল না।
গোলাগুলির সময় মিশিগান অ্যাভিনিউয়ের ফেয়ারলেন টাউন সেন্টারের ভেতরেই ছিলেন রয়্যাল ওক টাউনশিপের বাসিন্দা ফেলিসিয়া রয়্যাল। তিনি জানান, হঠাৎ করেই পরপর অসংখ্য গুলির শব্দ শুনতে পান।
রয়্যাল বলেন, “শুধু গুলির শব্দ—ব্যাং, ব্যাং, ব্যাং... একের পর এক গুলি ছোড়া হচ্ছিল। এত বেশি গুলির শব্দে সবাই আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে। এরপর কর্তৃপক্ষ মলের প্রবেশপথের গেটগুলো বন্ধ করে দেয়।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মরণে ডেট্রয়েট রিভারে শনিবার-রোববার একাধিক পিতৃতর্পণ

পূর্বপুরুষের স্মরণে ডেট্রয়েট রিভারে শনিবার-রোববার একাধিক পিতৃতর্পণ