আমেরিকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’

হজ ব্যবস্থাপনা নিয়ে মিশিগানে লতিফ ট্রাভেলসের আলোচনা সভা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:০৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১১:০৬:৩৬ পূর্বাহ্ন
হজ ব্যবস্থাপনা নিয়ে মিশিগানে লতিফ ট্রাভেলসের আলোচনা সভা
হ্যামট্রাম্যাক, ৬ জুলাই : ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে সামনে রেখে মিশিগানে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও আলোচনা সভা। গত রবিবার (৫ জুলাই) বিকেলে শহরের আলাদিন রেস্টুরেন্টে লতিফ ট্রাভেলস (প্রা:) লিমিটেডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন মো: কায়েস হাসান সিদরাত। সভাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়ছার হাসান শিমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান লতিফ ট্রাভেলস (প্রা:) লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আজহারুল কবির চৌধুরী (সাজু)।
মতবিনিময় সভায় আজহারুল কবির চৌধুরী লতিফ ট্রাভেলস (প্রা:) লিমিটেডের পক্ষ থেকে ২০২৭ সালের পবিত্র হজ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনাসহ বিভিন্ন পবিত্র স্থানে সহজ, স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, হজযাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সকল সেবা আরও উন্নতভাবে প্রদান করা হবে এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি ভবিষ্যতে মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সুবিধার্থে লতিফ ট্রাভেলস (প্রা:) লিমিটেডের শাখা স্থাপনের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মহব্বত খান, মোশাররফ চৌধুরী লিটু, খালেদ আহমদ, কামরুজ্জামান চৌধুরী, রোকশান চৌধুরীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাতের ডিনার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
লতিফ ট্রাভেলস (প্রা:) লিমিটেড সিলেট, বাংলাদেশে দীর্ঘ ৬৪ বছর ধরে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাংলাদেশে ১০টি শাখা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরেও তাদের একটি শাখা কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

গান, নৃত্য ও কবিতায় বর্ণিল ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী