আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

আটলান্টিক সিটিতে বিএএসজের বাংলাদেশ মেলা ১১ জুলাই

  • আপলোড সময় : ১১-০৬-২০২৩ ০১:৪০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৩ ০১:৪০:৫১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের বাংলাদেশ মেলা ১১ জুলাই
আটলান্টিক সিটি, ১১ জুন :  নিউজার্সি রাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত। এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস।এই প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’ যার জন্য প্রবাসী বাংলাদেশিরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে।
এবছর আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ জুলাই, মঙ্গলবার। প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)র উদ্যোগে ওইদিন আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম।
বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভীন সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য। এছাড়া থাকবে রকমারী স্টলসহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার। মেলায় আরো থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র। বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের  সংবর্ধিত করা হবে এবং আইভি লীগে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।
বাংলাদেশ মেলা সফল করার লক্ষ্যে মেলার আহবায়ক আবু নছর ও সদস্য সচিব মোঃ এম  রহমান বাবুলের নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী নিরলস  শ্রম দিয়ে যাচ্ছেন। তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।
সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন আগামী ১১ জুলাই তারিখের সেই মাহেন্দ্রক্ষণের জন্য। বাংলাদেশ মেলা আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু