আমেরিকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং

৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৮:৫২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৮:৫২:০৮ অপরাহ্ন
৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে
আটলান্টা, ৭ জুলাই : অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা লিওনেল মেসির দল শেষ পর্যন্ত মিসরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।
বিদায়ের শঙ্কায় থাকা আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান মেসি। ৭৯ মিনিটে মেসির দুর্দান্ত ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান কমে আসে। চার মিনিট পর ৮৩ মিনিটে গোলমুখের জটলা থেকে বাঁ পায়ের নিখুঁত শটে সমতা ফেরান মেসি। এরপর যোগ করা সময়ে নাটকীয় মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে এনসো ফের্নান্দেসের জয়সূচক গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।
আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই চমক দেখায় মিসর। ১৫ মিনিটে মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে ইয়াসের ইব্রাহিমের হেডে এগিয়ে যায় আফ্রিকার দলটি। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁর শট রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শুবি।
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে মিসরের হয়ে দ্বিতীয় গোল করেন জিকো। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত মেসির নেতৃত্বে দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে আসে আলবিসেলেস্তেরা।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন ধরে রাখল আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১২ জুলাই সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।
ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শেষ বাঁশির পর আটলান্টার মাঠে অঝোরে কাঁদেন তিনি। মেসির সেই আবেগ ছুঁয়ে যায় বিশ্বজুড়ে কোটি সমর্থককে। অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের স্বপ্ন নিয়ে মাঠে নামা মোহাম্মদ সালাহর মিসর বিদায় নিয়েছে তীব্র লড়াইয়ের পর।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত