আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত
কাইল ডব্লিউ. ব্রাউনকে খুঁজছে পুলিশ

ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৯:১১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৯:১১:৫২ অপরাহ্ন
ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার
Kyle W. Brown/WSUPD

ডেট্রয়েট, ৭ জুলাই : ওয়েইন স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস ও কয়েকটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনলাইনে হুমকির বার্তা পাওয়ার পর সতর্কতা জারি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ক্যাম্পাস সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় বলা হয়, হুমকিগুলো একজন “পরিচিত ব্যক্তির” কাছ থেকে এসেছে। বিষয়টি তদন্ত করছে ওয়েইন স্টেট পুলিশ বিভাগ। এ ঘটনায় কাইল ডব্লিউ. ব্রাউন (Kyle W. Brown) নামের এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সবাইকে আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের অগ্রগতি ও নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্টদের জানানো হবে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২