আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার

সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি, সূধীজনের মিলনমেলা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৫:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৫:৩৮:৪২ অপরাহ্ন
সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি, সূধীজনের মিলনমেলা
সিলেট, ৮ জুলাই : সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও এক যুগপূর্তি পালিত হয়েছে আজ। এ উপলক্ষে আয়োজিত  আনন্দ অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সূধিজনদের মিলনমেলায় পরিণত হয়।
বুধবার (৮জুলাই) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে একযুগ পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বিশিষ্ট সাংবাদিক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য আফতাব চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক জাবেদ আহমদ, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আনিছুজ্জামান পাটোয়ারী প্রমুখ।
আগত অতিথিবৃন্দের স্বাগত জানান ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান ও কার্যকরী পরিষদ সদস্য মো. মোশাহিদ আলী ও সাদিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, এনসিপি নেতা সালিম আহমদ, সিনিয়র ফটো সাংবাদিক দুলাল হোসেন, ক্লাব সদস্য এমএ রহিম, মো: আলমগীর আলম, উৎফল বড়ুয়া, অলিউর রহমান, খায়রুল আমিন রাফসান, মোহাম্মদ সুহেল আহমদ, ফাহিম আহমদ, নাহিদ আহমদ, রুবেল আহমদ,মোহাম্মদ আজমল আলী, জুলকার নাইন সাইরাস, আবু মূসা সরকার, সুয়েব রানা, সাংবাদিক মাহমুদুল হাসান নাঈম প্রমূখ।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনলাইন গণমাধ্যম বর্তমানে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন।
তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত যেকোনো সংবাদকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সমাজের কোনো অসঙ্গতি, অনিয়ম বা সমস্যার বিষয় সংবাদে উঠে এলে তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
জেলা পরিষদ, সিলেটের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের সংবাদ গ্রহণের অভ্যাসেও পরিবর্তন এসেছে। বর্তমানে অনেকেই ঘুম থেকে উঠেই অনলাইনে চোখ বুলিয়ে দিনের খবর সম্পর্কে জানতে চান।
তিনি বলেন, অনলাইন গণমাধ্যমের দ্রুততা ও ব্যাপক বিস্তারের কারণে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এর গুরুত্ব দিন দিন বাড়ছে। একই সঙ্গে প্রিন্ট মিডিয়ার প্রভাবও আগের তুলনায় কিছুটা কমছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা, মানুষের প্রত্যাশা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও বেশি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই যেকোনো সংবাদ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন ও আগস্টের গণঅভ্যুত্থানের সময় অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব আজ এক যুগ পূর্তি উদযাপন করছে। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতে আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে শতবর্ষ উদযাপনের গৌরব অর্জন করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া