আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১২:৩১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১২:৩১:২৪ অপরাহ্ন
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০
ল্যান্সিং, ৯ জুলাই: পরজীবীঘটিত রোগ সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবের উৎস শনাক্তে স্বাস্থ্য কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাওয়ার মধ্যেই মিশিগানে আক্রান্তের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে।
মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (MDHHS)-এর তথ্য অনুযায়ী, ২২ জুন থেকে বৃহস্পতিবার ইস্টার্ন টাইম সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত রাজ্যে এ রোগে আক্রান্ত ১ হাজার ২৫১ জনের তথ্য পাওয়া গেছে। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৯২ জন এবং গত শনিবার ছিল ৫৭২ জন।
MDHHS তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এ পর্যন্ত প্রাদুর্ভাবের সুনির্দিষ্ট উৎস শনাক্ত করা সম্ভব হয়নি।
সাইক্লোস্পোরিয়াসিস একটি পরজীবীঘটিত সংক্রমণ, যা সাধারণত ঘন ঘন পানির মতো পাতলা ও তীব্র ডায়রিয়ার কারণ হতে পারে। সাইক্লোস্পোরা নামের পরজীবীযুক্ত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে মানুষ এ রোগে আক্রান্ত হয়।
রাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা (চিফ মেডিকেল এক্সিকিউটিভ) ডা. নাতাশা বাগদাসারিয়ান চলতি সপ্তাহের শুরুতে জানান, স্বাস্থ্য বিভাগের প্রাথমিক ধারণা অনুযায়ী, এবারের সাইক্লোস্পোরিয়াসিস প্রাদুর্ভাবের সঙ্গে কোনো কৃষিপণ্য—যেমন শাকসবজি বা ফলমূল—সম্পৃক্ত থাকতে পারে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় সাইক্লোস্পোরার আগের কয়েকটি প্রাদুর্ভাবের ক্ষেত্রে প্যাকেটজাত লেটুস কিট, রাস্পবেরি, ধনেপাতা, গ্রিন অনিয়ন (পেঁয়াজ পাতা) এবং স্নো পিসের (এক ধরণের মটরশুঁটি) মতো কৃষিপণ্যের সঙ্গে সংক্রমণের যোগসূত্র পাওয়া গিয়েছিল।
বাগদাসারিয়ান জানান, এবারের প্রাদুর্ভাবের উৎস শনাক্ত করতে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো রাজ্য স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তায় সাইক্লোস্পোরা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে। তাদের কাছ থেকে সাম্প্রতিক সময়ে খাওয়া খাবারের ধরন ও খাদ্যাভ্যাস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, রাজ্যের এপিডেমিওলজিস্টরা (রোগতত্ত্ববিদ) এসব সাক্ষাৎকার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করছেন এবং সংক্রমণের সম্ভাব্য উৎস শনাক্ত করতে কোনো ‘সন্দেহজনক বিষয়’ বা ‘সংকেত’ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছেন।
যুক্তরাষ্ট্র ও কানাডায় সাইক্লোস্পোরিয়াসিসের আগের প্রাদুর্ভাবগুলোর সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি খাবারের মধ্যে রাস্পবেরি অন্যতম। এছাড়া প্যাকেটজাত সালাদ ও সালাদ কিট, তাজা ধনেপাতা, স্নো পিস এবং পেঁয়াজ পাতার সঙ্গেও এই পরজীবী সংক্রমণের যোগসূত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জনগণকে শাকসবজি ও ফলমূল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। ডা. নাতাশা বাগদাসারিয়ান বলেন, রাস্পবেরি ভালোভাবে ধোয়া তুলনামূলক কঠিন, কারণ ফলটির গায়ে অনেক ছোট ছোট খাঁজ ও ভাঁজ থাকে, যেখানে ময়লা বা পরজীবী থেকে যেতে পারে।
তিনি জানান, রাস্পবেরির ক্ষেত্রে হিমায়িত (ফ্রোজেন) ফল খাওয়া একটি বিকল্প হতে পারে। এতে সাইক্লোস্পোরার ঝুঁকি কিছুটা কমলেও তা সম্পূর্ণভাবে দূর হয় না। এছাড়া রাস্পবেরি রান্না করে—যেমন জ্যাম বা পাইয়ের মাধ্যমে—খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
বাগদাসারিয়ান আরও পরামর্শ দেন, আগে থেকে ধোয়া প্যাকেটজাত লেটুসের পরিবর্তে আস্ত লেটুস কিনে ব্যবহার করা ভালো। ব্যবহারের আগে লেটুসের বাইরের পাতাগুলো ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত।
তিনি বলেন, অন্যান্য খাদ্যপণ্যের ক্ষেত্রেও সম্ভব হলে রান্না করে খাওয়া নিরাপদ। এর মধ্যে ধনেপাতা, বেসিল ও পেঁয়াজ পাতার মতো উপাদানও রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান