আমেরিকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’
হাসপাতালে ফিরে চিকিৎসাকর্মীদের জানালেন কৃতজ্ঞতা

কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:২৩:১৯ অপরাহ্ন
কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট
অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফালোমাইলাইটিস  রোগে আক্রান্ত হয়ে ছয় দিন কোমায় থাকা অ্যাভনডেল হাই স্কুলের ছাত্রী ব্রুক ওয়েস্ট ৯ জুলাই কোরওয়েল হেলথ বিউমন্ট ট্রয় হাসপাতালে ফিরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান, যারা তার জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন/Daniel Mears, The Detroit News

ট্রয়, ৯ জুলাই: চিকিৎসাশাস্ত্রে পড়ার সিদ্ধান্তটি ব্রুক ওয়েস্টের জন্য শুধু একটি পেশা বেছে নেওয়ার বিষয় নয়; এর পেছনে রয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এক অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা।
রচেস্টার হিলসের ১৮ বছর বয়সী এই তরুণী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শেষের দিকে বিরল স্নায়বিক রোগ অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফালোমাইলাইটিস-এ আক্রান্ত হয়ে কোরওয়েল হেলথ বিউমন্ট ট্রয় হাসপাতালে ভর্তি হন। এ রোগে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে হঠাৎ ব্যাপক প্রদাহ সৃষ্টি হয় এবং রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
চিকিৎসাধীন অবস্থায় ব্রুক টানা ছয় দিন কোমায় ছিলেন। তবে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা ও পরিচর্যায় তিনি সুস্থ হয়ে ওঠেন। অ্যাভনডেল হাই স্কুলের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন।
চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে বৃহস্পতিবার বাবা-মাকে সঙ্গে নিয়ে আবারও কোরওয়েল হেলথ বিউমন্ট ট্রয় হাসপাতালে যান ব্রুক। সেখানে তিনি তার জীবন রক্ষায় ভূমিকা রাখা চিকিৎসক ও নার্সদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রুকের চিকিৎসায় যুক্ত নার্স ক্যাথি হামামেহ বলেন, “আমার পেশাজীবনে দেখা রোগীদের মধ্যে ব্রুক অন্যতম স্মরণীয় একজন।
৮ মে অনুষ্ঠিত ‘সিনিয়র প্রম’-এর আগেই ব্রুক ওয়েস্টের অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে। তিনি জানান, হঠাৎ করেই তাঁর তীব্র মাথাব্যথা শুরু হয় এবং এমন অবস্থা তৈরি হয় যে, স্বাভাবিকভাবে হাঁটাচলাও প্রায় অসম্ভব হয়ে পড়ে।
কয়েক দিন জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর ওয়াকারের (হাঁটতে সহায়তাকারী যন্ত্র) সাহায্যে তিনি স্কুলের ‘সিনিয়র প্রম’-এ অংশ নেন।  ওয়েস্ট বলেন, “প্রমের এক-দুদিন পর থেকেই আমার অবস্থা অনেক খারাপ হতে শুরু করে। আমি আর ঠিকমতো হাঁটতে পারছিলাম না। চিন্তাভাবনা ও মনোযোগেও সমস্যা হচ্ছিল—মনে হচ্ছিল মাথা যেন ঝাপসা হয়ে গেছে। তখন আমরা আবার জরুরি বিভাগে যাই এবং সেখান থেকে আমাকে আইসিইউতে ভর্তি করা হয়।”
ব্রুকের মা বনি ওয়েস্ট জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকেরা রোগের কারণ নির্ণয়ে স্পাইনাল ট্যাপ, সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেন।
তিনি বলেন, “হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক দিনের মধ্যেই ব্রুকের খিঁচুনি শুরু হয়। এরপর চিকিৎসকেরা তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে ইনটিউবেট করেন এবং নিবিড় চিকিৎসার অংশ হিসেবে ওষুধের মাধ্যমে অচেতন (সিডেটেড) অবস্থায় রাখেন।”
ব্রুকের বাবা জেসন ওয়েস্ট বলেন, “আমরা তখনো পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। সবচেয়ে কঠিন বিষয় ছিল—আমরা জানতাম না আসলে কী ঘটছে, সামনে কী অপেক্ষা করছে কিংবা ভবিষ্যৎ কী হতে পারে।”
খিঁচুনি শুরু হওয়ার পর চিকিৎসকেরা ব্রুক ওয়েস্টকে ছয় দিন ওষুধের মাধ্যমে অচেতন (সেডেটেড) অবস্থায় রাখেন। এ সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে তিনি বিরল স্নায়বিক রোগ অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফালোমাইলাইটিস-এ আক্রান্ত। তার মা বনি ওয়েস্ট জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টানা পাঁচ দিন ব্রুকের ওপর প্লাজমা এক্সচেঞ্জ চিকিৎসাও চালানো হয়।
পরবর্তীতে ব্রুকের জ্ঞান ফিরলেও সুস্থ হয়ে ওঠার পথে তাকে নিজের স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান মিস করতে হয়। সমাবর্তনের দিনও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, যা তার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ব্রুক বলেন, “চিকিৎসকেরা বলেছিলেন, আমার গ্র্যাজুয়েশন উপলক্ষে তারা ছোট্ট একটি আয়োজন করবেন। আমরা ভেবেছিলাম, সেটি হয়তো খুবই সীমিত পরিসরের হবে। তাই পরিবারের কয়েকজন সদস্য ও কয়েকজন বন্ধু এসেছিলেন। কিন্তু বাইরে বেরিয়ে আমি অবাক হয়ে যাই। পুরো করিডোরজুড়ে নার্স, চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানাচ্ছিলেন। করিডোরের শেষ প্রান্তে পৌঁছানোর পর আমার স্কুলের সুপারিনটেনডেন্ট নিজ হাতে আমাকে ডিপ্লোমা সনদ তুলে দেন। মুহূর্তটি ছিল সত্যিই অসাধারণ এবং জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।”

জীবন বাঁচানো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হাসপাতালে ফিরলেন ব্রুক ওয়েস্ট। সঙ্গে ছিলেন বোন কার্লি, বাবা জেসন ও মা বনি ওয়েস্ট/Daniel Mears, The Detroit News

কোরওয়েল হেলথে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া অভিজ্ঞতাই ব্রুক ওয়েস্টের জীবনের লক্ষ্য বদলে দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল সায়েন্স বিষয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শরৎ সেমিস্টারেই সেখানে তাঁর ক্লাস শুরু হবে।
ব্রুক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে পাওয়া আন্তরিক সেবা এবং কাছ থেকে চিকিৎসা কার্যক্রম দেখার অভিজ্ঞতাই তাঁকে এই পথ বেছে নিতে অনুপ্রাণিত করেছে। ব্রুকের মা বনি ওয়েস্ট বলেন, “সে সত্যিই অনেক ভালো অনুপ্রেরণা পেয়েছে।”
বৃহস্পতিবার ওয়েস্ট পরিবার হাসপাতালে ফিরে এলে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা করতালি, হাসি এবং উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে ব্রুককে স্বাগত জানান। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও তিনি এখন শারীরিক ও অকুপেশনাল থেরাপি চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
ব্রুককে স্বাগত জানানো নার্সদের একজন ক্যাথি হামামেহ বলেন, রোগী হিসেবে ব্রুক তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয়। বিশেষ করে পুরো চিকিৎসা প্রক্রিয়াজুড়ে মেয়েকে ঘিরে বনি ওয়েস্টের গভীর উদ্বেগ, ভালোবাসা ও অবিচল উপস্থিতি তাঁকে একজন মা হিসেবেও গভীরভাবে স্পর্শ করেছে।
হামামেহ আরও বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও ব্রুকের অগ্রগতির খবর নিয়মিত জানতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
তিনি বলেন, “আমাদের অধিকাংশ রোগীর ক্ষেত্রেই হাসপাতাল ছাড়ার পর তাদের কী হলো বা তারা কেমন আছেন, তা আর জানার সুযোগ হয় না। কিন্তু ব্রুকের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বজায় থাকায় আমরা তার সুস্থ হয়ে ওঠার প্রতিটি ধাপের খবর পেয়েছি। তাকে আজ এতটা সুস্থ ও আত্মবিশ্বাসী দেখে সত্যিই খুব ভালো লাগছে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪