আমেরিকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত

শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১১:৫১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১১:৫১:০৯ পূর্বাহ্ন
শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ
ট্রেভিন বেল বিমার/Shelby Township Police Department

শেলবি টাউনশিপ, ১১ জুলাই : শেলবি টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে তার সৎ বাবাকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ম্যাকম্ব কাউন্টির সরকারি কৌঁসুলি ঘটনাটিকে অত্যন্ত সহিংস গুলিবর্ষণের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
শুক্রবার অভিযুক্তের বিরুদ্ধে ১১টি গুরুতর অপরাধের (ফেলোনি) অভিযোগ আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করা হয়। ৩৮ বছর বয়সী ট্রেভিন বেল বিমার-এর বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে স্যান্ডিফার কোর্টের ৪৮০০০ ব্লকের যৌথ বাসভবনে তিনি তার ৬৭ বছর বয়সী সৎ বাবাকে হত্যা করেন।
ম্যাকম্ব কাউন্টির সরকারি কৌঁসুলি পিটার জে. লুসিডো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিমার জোরপূর্বক বাড়ির ভেতরে থাকা একটি বন্দুকের বাক্স খুলে আগ্নেয়াস্ত্র বের করেন এবং পরে তার সৎ বাবাকে একাধিকবার গুলি করেন।
কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পর বিমার বাড়ির ভেতরে থাকা একজন সাক্ষীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা থেকে বিরত রাখার চেষ্টা করেন।
লুসিডো এক বিবৃতিতে বলেন, “এই মামলাটি ভুক্তভোগীর নিজের বাড়িতে সংঘটিত অত্যন্ত সহিংস একটি অপরাধের সঙ্গে সম্পর্কিত। আমরা ভুক্তভোগীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সম্প্রদায়ের পক্ষ থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
শেলবি টাউনশিপ পুলিশ জানায়, পারিবারিক বিবাদের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল ৪টা ২৩ মিনিটে পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগীর বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ অবস্থায় ভুক্তভোগীকে দেখতে পান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, বাড়িতেই কোনো ধরনের বাধা বা অতিরিক্ত ঝামেলা ছাড়াই ট্রেভিন বেল বিমারকে হেফাজতে নেওয়া হয়। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটি পারিবারিক সহিংসতার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।
বিমারের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—প্রথম-ডিগ্রি হত্যা, কোনো ভবন বা ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো, নিষিদ্ধ ব্যক্তি হিসেবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখা, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় বাধা সৃষ্টি, বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা এবং আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত পাঁচটি গুরুতর অপরাধ (ফেলোনি)। অনলাইন আদালতের নথি অনুযায়ী, বিমারের পক্ষে এখনো কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
আদালতের নথিপত্রে বলা হয়েছে, শুক্রবার স্টার্লিং হাইটসের ৪১-এ ডিস্ট্রিক্ট কোর্টে অভিযোগ গঠনের শুনানিতে বিমার নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। তার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই দুপুর ১টায়।
মিশিগান আইনে প্রথম-ডিগ্রি হত্যার অপরাধে বাধ্যতামূলকভাবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
শেলবি টাউনশিপ পুলিশ প্রধান রবার্ট শেলিড এক বিবৃতিতে বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা, যা একটি পরিবার এবং আমাদের পুরো সম্প্রদায়ের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম