আমেরিকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া

পাঁচ দশক ধরে প্রতিশ্রুতি, খোয়াই  নদীর ওপর সেতু এখনো অধরা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ১২:২৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ১২:২৩:৩৪ অপরাহ্ন
পাঁচ দশক ধরে প্রতিশ্রুতি, খোয়াই  নদীর ওপর সেতু এখনো অধরা
চুনারুঘাট (হবিগঞ্জ), ১১ জুলাই: স্বাধীনতার পর পেরিয়ে গেছে পাঁচ দশকেরও বেশি সময়। দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। নির্মিত হয়েছে অসংখ্য সেতু ও সড়ক। কিন্তু হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ডের মানুষের ভাগ্যে এখনো জোটেনি একটি স্থায়ী সেতু।
খোয়াই নদীর ওপর ‘সাজ্জার গুদারা’ নামক স্থানে একটি ব্রিজ না থাকায় বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ অঞ্চলের হাজার হাজার মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা এই স্থানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রচারণার সময় বিষয়টি গুরুত্ব পেলেও নির্বাচন শেষ হওয়ার পর আর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না। ফলে দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসের ওপরই ভরসা করে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে দেখা যায়, গাজীপুর ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দৈনন্দিন প্রয়োজনেই খোয়াই নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ছোট নৌকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে খোয়াই নদী পার হতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচনের সময় নেতারা বড় বড় প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর আর কেউ আমাদের খোঁজ নেন না। বর্ষাকালে ছোট নৌকায় নদী পার হওয়ার কষ্ট ও ভয় শুধু আমরাই বুঝি। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের কোনো সমাধান হচ্ছে না।”
এলাকাবাসীর দাবি, আর কোনো প্রতিশ্রুতি নয়—এবার তারা চান বাস্তব উদ্যোগ। খোয়াই নদীর ‘সাজ্জার গুদারা’ পয়েন্টে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে ১ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “অচিরেই এখানে সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের আশা, এবার আর প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে খোয়াই নদীর ওপর একটি সেতু নির্মাণ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে রডরি মর্গানের ভাস্কর্য উন্মোচন, ‘ডিভলিউশনের জনক’কে শ্রদ্ধা

কার্ডিফে রডরি মর্গানের ভাস্কর্য উন্মোচন, ‘ডিভলিউশনের জনক’কে শ্রদ্ধা