আমেরিকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ

যুক্তরাজ্যে পালানোর আগে সিলেট বিমানবন্দরে গ্রেফতার প্রবাসী নারী

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১২:২৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১২:২৭:১৬ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে পালানোর আগে সিলেট বিমানবন্দরে গ্রেফতার প্রবাসী নারী
সিলেট, ১৩ জুলাই: প্রতারণা ও ১ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা যুক্তরাজ্যপ্রবাসী মাকসুদা চৌধুরী (৫৬)-কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে।
রোববার (১২ জুলাই) সকালে যুক্তরাজ্যগামী বিমানে ওঠার আগে পরিচয় যাচাইয়ের সময় তার বিরুদ্ধে আদালতের নির্দেশে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে সিলেট কোতোয়ালী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, জমি বিক্রির কথা বলে অভিযোগকারীর কাছ থেকে ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করলেও পরে জমি রেজিস্ট্রি না করে টাকা আত্মসাৎ করেন মাকসুদা চৌধুরী। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মাকসুদা চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের বাসিন্দা এবং শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১

ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১