আমেরিকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প

আটলান্টিক সিটিতে বিশ্বকাপ উন্মাদনায় ‘নর্থ টু শোর ফেস্টিভ্যাল’

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১২:৩৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১২:৩৪:৫৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিশ্বকাপ উন্মাদনায় ‘নর্থ টু শোর ফেস্টিভ্যাল’
আটলান্টিক সিটি, ১৩ জুলাই : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ১১ জুলাই, শনিবার সকালে টেক্সাস অ্যাভিনিউ পার্কে বিশ্বকাপকে ঘিরে ফুটবল এবং বহুজাতিক সাংস্কৃতিক  ঐতিহ্য উদযাপনে অনুষ্ঠিত হয়েছে “নর্থ টু শোর ফেস্টিভ্যাল” এর বিশেষ আয়োজন। আটলান্টিক সিটি মাল্টিকালচারাল সার্ভিসেস, চেলসি ইডিসি এবং ডাকটাউন এসির যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছিল ।
এই উৎসবে ছিল ফুটবলভিত্তিক নানা আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ বিনোদন, ইন্টারঅ্যাকটিভ আর্ট, বিভিন্ন দেশের খাবারের স্টল, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক কার্যক্রম এবং পুরো পরিবারের জন্য বিনোদনের ব্যবস্থা। বিশ্বকাপের উচ্ছ্বাসের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করে সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন  বলে জানিয়েছেন আয়োজকরা। উৎসবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বেংগল ক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে ।
সব বয়সী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই বিনামূল্যের অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শনার্থীরা বিশ্বকাপের আনন্দের পাশাপাশি আটলান্টিক সিটির বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের বর্ণিল আবহ উপভোগ করেন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বিশ্বকাপ উন্মাদনায় ‘নর্থ টু শোর ফেস্টিভ্যাল’

আটলান্টিক সিটিতে বিশ্বকাপ উন্মাদনায় ‘নর্থ টু শোর ফেস্টিভ্যাল’