আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০১:১৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০১:১৩:৩৪ পূর্বাহ্ন
ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২
ইসাবেলা কাউন্টি, ১৩ জুলাই : মিশিগানের ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি চালানোর কারণে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ইউ.এস. ১২৭ মহাসড়কের উত্তরমুখী লেন কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।
মিশিগান স্টেট পুলিশ (MSP) জানায়, রোববার (১২ জুলাই) ভোর আনুমানিক ৩টা ৫ মিনিটে সাউথ ক্যারোলিনার রিজওয়ের ২৪ বছর বয়সী এক ব্যক্তি একটি টয়োটা ফোর-রানার গাড়ি নিয়ে উত্তরমুখী লেনে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় রোজবুশের উত্তরে ইস্ট ভার্নন রোডের কাছে মিসিসিপির মস পয়েন্টের ২২ বছর বয়সী এক যুবকের চালানো কিয়া স্টিঙ্গার গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় উভয় চালক ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপান ও অতিরিক্ত গতি দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
দুর্ঘটনার পর তদন্ত ও আলামত সংগ্রহের জন্য ইউ.এস. ১২৭ মহাসড়কের উত্তরমুখী লেন কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে সড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ