আমেরিকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৫:৫৩:৪৭ অপরাহ্ন
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল
ল্যান্সিং, ১৩ জুলাই : মিশিগানে সম্প্রতি ছড়িয়ে পড়া সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবের সম্ভাব্য উৎস হিসেবে লেটুস ও অন্যান্য সালাদের শাকসবজির দিকে ইঙ্গিত করেছেন অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। সোমবার প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, এ পর্যন্ত এই প্রাদুর্ভাবে অঙ্গরাজ্যের ২ হাজার ৬০০-এর বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন।
গত মাসের শেষের দিকে মানুষ অসুস্থ হতে শুরু করার পর থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরজীবীজনিত এই সংক্রমণের উৎস শনাক্তে তদন্ত চালিয়ে আসছেন। তাদের লক্ষ্য ছিল, কীভাবে এই পরজীবীটি খাদ্য সরবরাহ ব্যবস্থার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তা নির্ণয় করা।
মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (MDHHS) সোমবার বিকেলে জানায়, এ পর্যন্ত প্রাপ্ত পরীক্ষার ফলাফলে লেটুস ও সালাদের শাকসবজিকেই সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, অন্যান্য খাদ্যপণ্যের সংশ্লিষ্টতার সম্ভাবনাও এখনই পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো কৃষিপণ্য, উৎপাদক বা সরবরাহকারীকে এই সংক্রমণের উৎস হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। 
এক বিবৃতিতে অঙ্গরাজ্যের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. নাতাশা বাগদাসারিয়ান বলেন, “প্রাদুর্ভাবের সুনির্দিষ্ট উৎস হিসেবে এখনো কোনো নির্দিষ্ট পণ্যকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ পর্যন্ত তদন্তে যা জানা গেছে, তা মিশিগানবাসীর সঙ্গে ভাগাভাগি করতে চাই, যাতে তারা নিজেদের ও পরিবারের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারেন। প্রাথমিক তথ্য-উপাত্তে তদন্তের সময় ধারাবাহিকভাবে লেটুসের নাম উঠে এসেছে। নতুন তথ্য পাওয়া গেলে আমরা তা জনসাধারণকে জানিয়ে যাব।”
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় অতীতে সাইক্লোস্পোরিয়াসিসের বিভিন্ন প্রাদুর্ভাবের সঙ্গে প্যাকেটজাত সালাদ, তাজা ধনেপাতা, তাজা বেসিল, রাস্পবেরি, স্নো-পি (এক ধরনের মটরশুঁটি) এবং সবুজ পেঁয়াজের সম্পর্ক পাওয়া গেছে।
সাইক্লোস্পোরা একটি পরজীবী, যা সংক্রমিত হলে বারবার ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, ক্ষুধামন্দা ও ক্লান্তিসহ নানা উপসর্গ দেখা দিতে পারে। সাধারণত পরজীবী দ্বারা দূষিত খাবার বা পানীয় গ্রহণের মাধ্যমে মানুষ এ রোগে আক্রান্ত হয়।
সোমবার পর্যন্ত মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৪০ ছাড়িয়েছে। অথচ স্বাভাবিক সময়ে অঙ্গরাজ্যটিতে বছরে গড়ে মাত্র ৪০ থেকে ৫০টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়। সংক্রমণের প্রকৃত উৎস শনাক্ত করতে অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে আক্রান্ত ১ হাজারেরও বেশি ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন।
মিশিগান ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (MDHHS) সংক্রমণের পরিস্থিতি পর্যবেক্ষণে অঙ্গরাজ্য ও ফেডারেল পর্যায়ের অংশীদার সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তথ্য অনুযায়ী, ৯ জুলাই পর্যন্ত মে মাস থেকে যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিসের মোট ৮৪৩টি সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে।
অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানান, “প্রাদুর্ভাবের ব্যাপকতা বিবেচনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।”
সাইক্লোস্পোরিয়াসিস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভোক্তাদের সব ধরনের শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সম্ভব হলে কাঁচা খাবার এড়িয়ে রান্না করে খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
লেটুস ও সালাদের শাকসবজি ব্যবহারের ক্ষেত্রে মিশিগান স্বাস্থ্য বিভাগের পরামর্শ:
আগে থেকে ধোয়া ও প্যাকেটজাত লেটুস অথবা প্রস্তুত সালাদ কিটের পরিবর্তে আস্ত লেটুস কেনা।
খাবার প্রস্তুতের আগে লেটুসের বাইরের দুই থেকে তিন স্তরের পাতা ফেলে দেওয়া।
পরিষ্কার ও প্রবহমান পানির নিচে ভেতরের পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন