আমেরিকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস

ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১০:৪৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ১০:৪৮:২৪ পূর্বাহ্ন
ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
ঢাকা, ১৪ জুলাই : ব্যক্তিগত মন্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ দুঃখ প্রকাশ করেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত কিছু মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। এরপরও যদি আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে এবং এসব পরীক্ষা পুনরায় নেওয়া হবে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও অভিযোগ থাকলেও শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা যখন নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে, একই সময়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলোও পুনরায় নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে, যেখানে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও আন্দোলন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হাজার বছরের সম্প্রীতির জনপদ সিলেট’

‘হাজার বছরের সম্প্রীতির জনপদ সিলেট’