আমেরিকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ

শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ১১:৪৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ১১:৪৩:১৯ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’
ঢাকা, ১৫ জুলাই: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে আজকের কর্মসূচি স্থগিত করা হলেও তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে তিন দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করলে রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুপুরে সায়েন্স ল্যাব মোড় থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন আন্দোলনকারীরা। বিকেলে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। পরে সেখান থেকে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের ঘটনায় শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে অবহেলা করা হয়েছে। এ কারণেই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হাজার বছরের সম্প্রীতির জনপদ সিলেট’

‘হাজার বছরের সম্প্রীতির জনপদ সিলেট’