আমেরিকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০১:৫৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০১:৫৩:৫০ অপরাহ্ন
বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার
ম্যাডিসন হাইটস, ১৫ জুলাই : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৬। এ উপলক্ষে আগামী শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাডিসন হাইটসে অনুষ্ঠিত হবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান।
ম্যাডিসন হাইটস সিটির ২৮১৫৭ ডিকুইন্ডার রোডে অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক ঘোষণা, বিভিন্ন কর্মসূচি এবং আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অবদান উদযাপনের লক্ষ্য এবং ফেস্টিভ্যালের বিভিন্ন আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বলেন, গণমাধ্যমের সম্মানিত উপস্থিতি তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। একই সঙ্গে, মূল্যবান সংবাদ কাভারেজ ও সহযোগিতার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কমিউনিটি আয়োজনের খবর বৃহত্তর পরিসরে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।
উল্লেখ্য, আগামী ২৫ ও ২৬ জুলাই (শনিবার ও রোববার) ওয়ারেন সিটির ওয়ান সিটি স্কয়ারে অনুষ্ঠিত হবে এবারের বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ