আমেরিকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায়

শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৩২:২৪ অপরাহ্ন
শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা
আটলান্টা, ১৫ জুলাই : শেষ মুহূর্তের নাটকীয়তাই যেন আর্জেন্টিনার নতুন পরিচয়। কোয়ার্টার ফাইনালে শেষ ১৪ মিনিটে তিন গোল করে সুইজারল্যান্ডকে বিদায় দেওয়ার পর এবার সেমিফাইনালেও একই দৃঢ়তার পরিচয় দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়েও মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফিফা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। শুরুতে উভয় দলই রক্ষণাত্মক কৌশলে খেলায় মনোযোগ দেয়।  প্রথম ১০ মিনিটে তেমন কোনো আক্রমণ তৈরি করতে পারেনি কোনো দল। বরং দুই দলের খেলোয়াড়রা গোলের আক্রমণের চেয়ে মারামারিতে বেশ আগ্রহী ছিল।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন এন্থনি গর্ডন। দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে তিনি ইংলিশ সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান। তবে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা আক্রমণের তীব্রতা বাড়ায়। ম্যাচের ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) লাউতারো মার্টিনেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালের টিকিট এনে দেন।
টানা দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতার প্রমাণ দিল আর্জেন্টিনা। এর আগে কোয়ার্টার ফাইনালেও শেষ ১৪ মিনিটে তিন গোল করে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠেছিল তারা।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মেসিদের সামনে এখন আর মাত্র একটি ম্যাচ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার

বাম-এর ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ শনিবার