আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

ডাম্পস্টারে নবজাতকের মরদেহ : ডেট্রয়েটের মায়ের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৮:০০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৮:০০:৩৬ অপরাহ্ন
ডাম্পস্টারে নবজাতকের মরদেহ : ডেট্রয়েটের মায়ের বিরুদ্ধে অভিযোগ
ডেইসিয়ানা লাচেল পাওয়েল/Detroit Police Department 

ডেট্রয়েট, ১৫ জুলাই: ডেট্রয়েটে এক নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা গোপন করার অভিযোগে তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, একটি ডাম্পস্টারে ফেলে রাখা ব্যাগের ভেতর থেকে শিশুটির পচনধরা মরদেহ উদ্ধার হওয়ার পর এ অভিযোগ আনা হয়।
অভিযুক্ত ৩১ বছর বয়সী ডেইসিয়ানা লাচেল পাওয়েল নবজাতক পুত্রের মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষকে না জানিয়ে তা গোপন করেছিলেন বলে অভিযোগ। গত ১০ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
প্রসিকিউটরের কার্যালয়ের তথ্যমতে, গত ৮ জুলাই সকাল প্রায় ১০টা ৫৫ মিনিটে ডেট্রয়েটের ইস্ট সেভেন মাইল রোডের ১১৩০০ ব্লকের একটি বাড়িতে পুলিশকে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি ডাম্পস্টারের ভেতর নীল রঙের একটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে সাদা চাদরে মোড়ানো অবস্থায় নবজাতক শিশুটির পচনধরা মরদেহ পাওয়া যায়।
ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্দি এক বিবৃতিতে বলেন, “এই ঘটনার গভীর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। অভিযুক্তের কর্মকাণ্ডের প্রভাব এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। আমরা প্রার্থনা করি, শিশুটি যেন যথাযথ মর্যাদার সঙ্গে শেষ বিদায় পায় এবং শান্তিতে বিশ্রাম নেয়।”
সোমবার ডেট্রয়েটের ৩৬তম ডিস্ট্রিক্ট কোর্টে পাওয়েলকে হাজির করা হলে বিচারক ৫০ হাজার ডলারের ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আগামী ২১ জুলাই তাকে পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক