আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত

ডেট্রয়েট চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল মেয়ে গরিলা শাবক

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৮:১৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৮:১৮:০৮ অপরাহ্ন
ডেট্রয়েট চিড়িয়াখানায় নতুন অতিথি, জন্ম নিল মেয়ে গরিলা শাবক
ডেট্রয়েট, ১৫ জুলাই: ডেট্রয়েট চিড়িয়াখানায় নতুন সদস্য হিসেবে জন্ম নিয়েছে একটি 'ওয়েস্টার্ন লো-ল্যান্ড' প্রজাতির মেয়ে গরিলা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ মঙ্গলবার এ সুখবর জানিয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত রোববার মা তুলিভু এবং বাবা মশিন্ডির ঘরে শাবকটির জন্ম হয়। মশিন্ডি গরিলা দলের প্রধান বা সিলভারব্যাক পুরুষ গরিলা। ডেট্রয়েট চিড়িয়াখানার ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বারের মতো গরিলা শাবকের জন্ম।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের ফেসবুক পোস্টে জানায়, “তুলিভু এবং তার শাবক দুজনই সুস্থ রয়েছে। জীবনের প্রথম দিকের গুরুত্বপূর্ণ সময়গুলোতে তুলিভু অসাধারণ মাতৃত্বের পরিচয় দিচ্ছে এবং শাবকটির যত্ন নিচ্ছে।”
পোস্টে আরও বলা হয়, প্রাণী পরিচর্যা ও পশুচিকিৎসা দল নতুন এই পরিবারটির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। মা ও শাবকের মধ্যে স্বাভাবিক বন্ধন গড়ে ওঠার সুযোগ দিতে তাদের আপাতত দর্শনার্থীদের দৃষ্টির বাইরে শান্ত পরিবেশে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত দর্শনার্থীরা নবজাতক গরিলাটিকে দেখতে পারবেন না। তবে পরিস্থিতি অনুকূল হলে কবে থেকে তাকে জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে, সে বিষয়ে পরে জানানো হবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নবজাতক গরিলা শাবকটির এখনো কোনো নাম রাখা হয়নি। চিড়িয়াখানায় অন্যান্য প্রাণীর আগমন ও নতুন শাবক জন্মের ধারাবাহিকতায় এই গরিলা শাবকটির আগমন ঘটল।
এর আগে গত মে মাসে এনগুভু নামের এক বছর বয়সী একটি পুরুষ জিরাফ ডেট্রয়েট চিড়িয়াখানায় আনা হয়। এপ্রিলে তিনটি নর্থ আমেরিকান রিভার অটার শাবকের জন্ম হয়। মার্চ মাসে দারিয়া নামের দুই বছর বয়সী একটি সাইবেরিয়ান বাঘ চিড়িয়াখানার নতুন সদস্য হয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে কালি নামের ১৩ বছর বয়সী একটি মেরু ভাল্লুক ডেট্রয়েট চিড়িয়াখানায় নতুন আবাস গড়ে তোলে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর

ডেট্রয়েট দুর্গা টেম্পলের দুর্গোৎসবে ‘মহিষাসুর বধ’ মঞ্চায়ন ২৪ অক্টোবর