আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরা পল্লী : গৃহহীন ৫ পরিবার, অচল একমাত্র সেতু

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০৮:৩০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০৮:৩০:৪৩ অপরাহ্ন
ভাঙনের মুখে সাতছড়ির ত্রিপুরা পল্লী : গৃহহীন ৫ পরিবার, অচল একমাত্র সেতু
চুনারুঘাট (হবিগঞ্জ), ১৬ জুলাই : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মারাত্মক ভাঙনের মুখে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন ত্রিপুরা পল্লী। ইতোমধ্যে পল্লীর কয়েকটি বসতঘর ভেঙে গেছে। দ্রুত প্রতিরক্ষামূলক গাইডওয়াল নির্মাণ না হলে চলতি বর্ষা মৌসুমেই পুরো পল্লী বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, চলতি বর্ষা মৌসুমে দফায় দফায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতছড়ির পাহাড়ি ছড়াগুলোতে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উদ্যানসংলগ্ন ত্রিপুরা পল্লীর ২৪টি পরিবারের চলাচলের একমাত্র সড়কটি ভেঙে পড়েছে।
গাইডওয়াল না থাকায় টিলা ধসে কয়েকটি বসতঘর ইতোমধ্যে ছড়ায় বিলীন হয়েছে। পাশাপাশি আগে থেকেই ভেঙে পড়া পল্লীর একমাত্র যোগাযোগ সেতুটি গত দুই বছর ধরে চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে আছে। ফলে উপজেলা শহরের সঙ্গে পল্লীর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে ছড়া পার হয়ে যাতায়াত করছেন। তবে ভারী বৃষ্টির সময় পানির স্রোত বেড়ে যাওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্রুত গাইডওয়াল নির্মাণ এবং ভেঙে পড়া সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
পল্লীবাসীর ভাষ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও ভাঙনের কারণে তাদের বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। তবে চলতি বছর পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ আকার ধারণ করেছে।
ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত দেববর্মা বলেন, “আমরা যুগ যুগ ধরে এখানে বসবাস করছি। আমাদের জন্ম এখানে, মৃত্যুও এখানেই হবে। বারবার দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে সড়ক সংস্কার কিংবা ভাঙনরোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “এ বছর যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে ত্রিপুরা পল্লীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। ইতোমধ্যে পাঁচটি পরিবার গৃহহীন হয়েছে। ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যেতে পারছে না। সরকারের কাছে আমাদের একটাই দাবি মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “ত্রিপুরা পল্লীর ভাঙন রোধে বড় ধরনের আর্থিক বরাদ্দ প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা লিখিত আবেদন দিলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। পাশাপাশি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর বিকল্প আবাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত