আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন হবিগঞ্জের ফাতিমা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১১:৫২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১১:৫২:৩০ পূর্বাহ্ন
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন হবিগঞ্জের ফাতিমা
মাধবপুর (হবিগঞ্জ)১৭ জুলাই :  হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির কৃতি সন্তান রাবাব ফাতিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। জাতিসংঘের মহাসচিব তাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (UNAMA)-এর প্রধান এবং আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন।
বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কূটনীতি, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত ও জাতিসংঘসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক পরিসরে একজন দক্ষ কূটনীতিক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকাকালে তিনি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, নারী ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন। পরবর্তীতে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে উন্নয়ন এবং স্বল্পোন্নত দেশ-সংক্রান্ত কার্যক্রমে নেতৃত্ব দেন।
সাম্প্রতিক এই নিয়োগের মাধ্যমে রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম, শান্তি প্রতিষ্ঠা, রাজনৈতিক সংলাপ এবং উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করবেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এ নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাবাব ফাতিমার এই অর্জনে মাধবপুরসহ সমগ্র হবিগঞ্জে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মতে, তার এই সাফল্য শুধু মাধবপুর বা হবিগঞ্জের নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। একই সঙ্গে এটি দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
রাবাব ফাতিমার চাচাতো ভাই ও মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। মাধবপুরের সন্তান আজ বিশ্বমঞ্চে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি, তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করবেন।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির