আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

বর্ষার সৌন্দর্য বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ : ভিসি ড. জহিরুল হক

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ১০:৩৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ১০:৩৫:২২ পূর্বাহ্ন
বর্ষার সৌন্দর্য বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ : ভিসি ড. জহিরুল হক
হবিগঞ্জ, ১৮ জুলাই: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের পরতে পরতে বর্ষার সৌন্দর্য ছড়িয়ে আছে। শুধু বর্ষাই নয়, বাংলার প্রতিটি ঋতু তার নিজস্ব প্রাকৃতিক বৈচিত্র্যের মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিভিন্ন ঋতুর বৈশিষ্ট্য হারিয়ে যাওয়া সাহিত্য-সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশ মানুষের জীবনকে গতিশীল করলেও সাহিত্য-সংস্কৃতি চর্চা ছাড়া জাতির আত্মিক বিকাশ সম্ভব নয়। কবিতা সাহিত্য-সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মানুষকে সহমর্মিতা, মানবিকতা ও সৌন্দর্যবোধে উদ্বুদ্ধ করে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে পদক্ষেপ আবৃত্তি পরিষদ আয়োজিত ‘মেঘের ভেলায় কবিতার নোঙর’ শীর্ষক বর্ষার আবৃত্তি সন্ধ্যা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি অধ্যাপক নাসরিন হক এর সভাপতিত্বে ও পদক্ষেপ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কথা সাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারন সম্পাদক আবুল ফজল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নাট্যমেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁই, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারন সম্পাদক সিদ্দিকী হারুন, সামাজিক সংগঠন বটতলার  সাধারণ সম্পাদক এডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট নৃত্যশিল্পী জেসমিন এ কে চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হায়াত চৌধুরী সোহান, নাট্যকর্মী প্রভাষক হাবিব খোকন, চারুকণ্ঠের গৌরি রায়, পদক্ষমকর্মী  তৌহিদুর রহমান রানা, শবনম আফরোজ ডেইজি, নুসরাত শারমিন রেশমা, সংস্কৃতিকর্মী  অজয় রায়, বরুণ সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে পদক্ষেপ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে পদক্ষেপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে তাজমিনা সুলতানা শিপু, তৌহিদুর রহমান রানা, নুসরাত শারমিন রেশমা ও শবনম আফরোজ ডেইজিকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজিত ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬’-এ উপস্থিত বক্তৃতা বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী নওরিন শশীকেও বিশেষ সম্মাননা জানানো হয়।
অধ্যাপক নাসরিন হকের নির্দেশনায় অনুষ্ঠিত আবৃত্তি পর্বে অংশ নেন নওরিন শশী, আরাধ্যা, ইনা, শুভাগত, জেরিন, রশ্মি, উর্মি, শ্রেয়া, বিন্দু, ছোঁয়া, ইশরা, নাসরিন হক, কুমকুম চৌধুরী ও মোক্তাদির সোহেল। অনুষ্ঠানে উপস্থিত সাহিত্য-সংস্কৃতিপ্রেমী দর্শক ও অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত