আমেরিকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’
৫ ও ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ারে বাঙালির মিলনমেলা

বাংলার সুরে, সংস্কৃতির রঙে মিশিগান মাতাবে বামের উৎসব

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৮:৪১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৮:৪১:৪৩ অপরাহ্ন
বাংলার সুরে, সংস্কৃতির রঙে মিশিগান মাতাবে বামের উৎসব
ম্যাডিসন হাইটস, ১৫ জুলাই : মিশিগানে আবারও বসছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর আয়োজনে আগামী ২৫ ও ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবটির ১৭তম আসর।
দুই দিনব্যাপী এই উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রবাসী বাংলাদেশিদের মিলন, বাংলা সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ম্যাডিসন হাইটস সিটির ২৮১৫৭ ডিকুইন্ডার রোডে অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বাম-এর সভাপতি জাবেদ চৌধুরী জানান, আগামী ২৫ ও ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই উৎসব। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। উৎসবে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, বাংলাদেশি খাবার, বিভিন্ন স্টলসহ নানা আয়োজন।
তিনি জানান, এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা এবং এই প্রজন্মের আলোচিত শিল্পী মুজা। তাদের সরাসরি পরিবেশনা ঘিরে মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে বাম-এর নেতৃবৃন্দ জানান, উৎসব উপলক্ষে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের আয়োজনে মূলধারার জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি থাকবে।
তারা জানান, ফেস্টিভ্যালের মূল মঞ্চের পাশাপাশি অর্ধশতাধিক স্টল, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রদর্শনী এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পুরো আয়োজনকে সফল ও সুশৃঙ্খল করতে স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।
এদিকে কণা ও মুজার পাশাপাশি উৎসবের মঞ্চে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় বাউল শিল্পী কালা মিয়া, রেশমি মির্জা, অনিক রাজ, অপু রহমান এবং মিশিগানের স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। দেশ ও প্রবাসের শিল্পীদের অংশগ্রহণে এবারের ফেস্টিভ্যাল আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উৎসব উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা, পার্কিং ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আয়োজক কমিটি। উৎসবে আগত অতিথিদের জন্য একটি নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের মতে, বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল শুধু বিনোদনের একটি আয়োজন নয়, এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই সঙ্গে এই উৎসব বিভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং কমিউনিটির বন্ধন আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংবাদ সম্মেলনে মিশিগানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবাইকে পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রতিবছরের মতো এবারও হাজারো মানুষের উপস্থিতিতে ওয়ারেন সিটি স্কয়ার পরিণত হবে প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণের মিলনমেলায়। গান, সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এই আয়োজনে প্রবাসের মাটিতে ফুটে উঠবে বাংলাদেশের চিরচেনা আবহ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে গুলিতে এক ব্যক্তি  নিহত, আটক সন্দেহভাজন

ডেট্রয়েটে গুলিতে এক ব্যক্তি  নিহত, আটক সন্দেহভাজন