আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব

গ্রিন-ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগাতে হবে: সিসিক প্রশাসক

  • আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৫:০০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৫:০০:২৬ অপরাহ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগাতে হবে: সিসিক প্রশাসক
সিলেট, ২১ জুলাই : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানুষের প্রকৃতিবিরোধী কর্মকাণ্ডের কারণে পরিবেশ আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্যহীনতা মোকাবিলায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “আমরা একটি পরিবেশবান্ধব,পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করছি। এই উদ্যোগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও বলেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনের কর্মীরা দিনরাত ড্রেন ও ছড়া পরিষ্কারের কাজ করছেন। তবে কিছু অসচেতন মানুষ পুনরায় ড্রেন ও ছড়ায় আবর্জনা ফেলায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল আচরণ ছাড়া সুন্দর নগর গড়ে তোলা সম্ভব নয়।”
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহযোগিতায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন এফআইভিডিবির সমন্বয়ক আজিম উদ্দিন।
প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন এবং খোজারখলা সমাজকল্যাণ সংঘের সভাপতি রুহেল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। পরে তিনি দক্ষিণ সুরমার ইসরাব আলী স্কুল অ্যান্ড কলেজ এবং ৪০ নম্বর ওয়ার্ডের পালপুর এলাকা পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা

হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা