আমেরিকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র
জানুন ঝুঁকি ও করণীয়

মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত

  • আপলোড সময় : ২২-০৭-২০২৬ ১১:৪২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৬ ১১:৪২:০৬ অপরাহ্ন
মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত
কমার্স টাউনশিপ, ২২ জুলাই : ওকল্যান্ড কাউন্টির একটি বিনোদন কেন্দ্রে মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বুধবার জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর কমার্স টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্ট পার্ক, ট্রেইল, জলাভূমি ও বনাঞ্চলে চলাচলের সময় বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, বন্য পরিবেশে ‘ইস্টার্ন মাসাসাগা র‍্যাটলস্নেক’-এর মুখোমুখি হলে কী ধরনের নিরাপত্তা সতর্কতা অনুসরণ করতে হবে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
স্থানীয় টেলিভিশন ডব্লিউডিআইভি-টিভি (চ্যানেল ৪)-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কমার্স টাউনশিপের প্রাউড লেক রিক্রিয়েশন এরিয়া-তে ৪১ বছর বয়সী নভি শহরের এক বাসিন্দাকে ইস্টার্ন মাসাসাগা র‍্যাটলস্নেকে কামড় দেয়। পরে তাকে দ্রুত অ্যান আরবারের একটি হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালই ছিল নিকটতম চিকিৎসাকেন্দ্র, যেখানে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) দেওয়ার ব্যবস্থা ছিল।
ফায়ার ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, মিশিগানে র‍্যাটলস্নেকের কামড়ের ঘটনা বিরল হলেও এমন ঘটনা একেবারে নজিরবিহীন নয়।
বুধবার পর্যন্ত আহত ব্যক্তির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে দ্য ডেট্রয়েট নিউজ যোগাযোগের চেষ্টা করলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।



ইস্টার্ন মাসাসাগা র‍্যাটলস্নেক চেনার উপায়
রাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগ (DNR)-এর তথ্য অনুযায়ী, ‘সোয়াম্প র‍্যাটলার’নামেও পরিচিত ইস্টার্ন মাসাসাগা মিশিগানের একমাত্র বিষধর সাপ।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির মিশিগান ন্যাচারাল ফিচারস ইনভেন্টরি (MNFI) জানায়, সাপটির পিঠে গাঢ় বাদামী রঙের আয়তাকার বা স্যাডল-আকৃতির ছোপ থাকে। এছাড়া শরীরের দুই পাশে দুই থেকে তিন সারি গাঢ় রঙের ছোট ছোট দাগ বা ছোপ দেখা যায়, যা সহজেই এ প্রজাতিটিকে শনাক্ত করতে সাহায্য করে।
এমএনএফআই-এর তথ্য অনুযায়ী, একটি পূর্ণবয়স্ক ইস্টার্ন মাসাসাগার দৈর্ঘ্য সর্বোচ্চ প্রায় ৩০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের শরীর তুলনামূলক মোটা, মাথা ত্রিভুজাকৃতির এবং লেজের শেষ প্রান্তে খণ্ডযুক্ত ‘র‍্যাটল’ বা ঝুমঝুমির মতো অংশ থাকে, যা এদের অন্যতম বৈশিষ্ট্য।

এদের কোথায় পাওয়া যায়?
কর্মকর্তাদের মতে, রাজ্যের বিভিন্ন জলাভূমি এলাকায় ‘সোয়াম্প র‍্যাটলার’ নামে পরিচিত ইস্টার্ন মাসাসাগা র‍্যাটলস্নেকের দেখা মিলতে পারে। মিশিগান ন্যাচারাল ফিচারস ইনভেন্টরি এর তথ্য অনুযায়ী, ওকল্যান্ড কাউন্টিতেই এদের উপস্থিতি সবচেয়ে বেশি।
রাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগ (DNR) জানিয়েছে, আবাসস্থল ধ্বংস ও খণ্ডিত হয়ে পড়ার কারণে এই প্রজাতির সংখ্যা ক্রমেই কমছে। এ কারণে যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ইস্টার্ন মাসাসাগাকে ‘বিপদগ্রস্ত প্রজাতি’হিসেবে তালিকাভুক্ত করেছে।
এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময় এ সাপগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তবে সাধারণত তারা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে এবং দিনের বেশিরভাগ সময় ইঁদুরসহ ছোট প্রাণী শিকার করেই কাটায়।

ইস্টার্ন মাসাসাগা র‍্যাটলস্নেকের মুখোমুখি হলে যা করবেন
শান্ত থাকুন এবং সাপটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শিশু ও পোষা প্রাণীদেরও সাপটির কাছ থেকে দূরে রাখুন।
সাপটিকে ধরার, আটকানোর বা মেরে ফেলার চেষ্টা করবেন না।
সাপটি যদি জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক ঝুঁকি সৃষ্টি করে, তাহলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

সাপে কামড়ালে করণীয়
সঙ্গে সঙ্গে ৯১১-এ ফোন করুন এবং যতটা সম্ভব শান্ত ও স্থির থাকার চেষ্টা করুন।
শরীরের যে অংশে কামড় লেগেছে, সেটি যতটা সম্ভব নড়াচড়া না করে হৃদপিণ্ডের সমান উচ্চতায় বা সামান্য নিচে রাখুন।
আক্রান্ত স্থান ফুলে ওঠার আগেই আংটি, ঘড়ি, ব্রেসলেট বা আঁটসাঁট পোশাক খুলে ফেলুন।
ক্ষতস্থান কেটে বিষ বের করার চেষ্টা করবেন না, মুখ দিয়ে বিষ চুষে নেওয়ার চেষ্টা করবেন না, টুর্নিকেট (রক্ত চলাচল বন্ধ করার জন্য শক্ত করে বাঁধা) ব্যবহার করবেন না এবং ক্ষতস্থানে বরফও লাগাবেন না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জন্মাষ্টমীতে মিশিগান শিব মন্দিরের শোভাযাত্রা

জন্মাষ্টমীতে মিশিগান শিব মন্দিরের শোভাযাত্রা