আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১২:৩৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১২:৩৪:৫৫ পূর্বাহ্ন
ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন
ডেট্রয়েট, ২৩ জুলাই: কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে ডেট্রয়েটের ইন্টারস্টেট-৯৪ (I-94) মহাসড়কে তিনটি গাড়ির সংঘর্ষে একজন আহত হয়েছেন এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মিশিগান স্টেট পুলিশ (MSP) এক বিবৃতিতে জানায়, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ওয়ারেন অ্যাভিনিউয়ের কাছে পশ্চিমমুখী I-94 মহাসড়কে একাধিক গাড়ির দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। পরে চিকিৎসাকর্মীরা আহত একজনকে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর তদন্ত ও সড়ক পরিষ্কারের কাজ চলাকালে মহাসড়কের ওই অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
প্রাথমিকভাবে একটি গাড়িতে শিশু থাকার সম্ভাবনার কথা জানানো হলেও পরে পুলিশ নিশ্চিত করে, দুর্ঘটনার সময় কোনো গাড়িতেই কোনো শিশু ছিল না। তদন্তের অংশ হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
এদিকে মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, গত সাত দিনে রাজ্যের সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭ জনে।
কর্মকর্তারা আরও জানান, একই সময়ে রাজ্যের সড়কগুলোতে ১৩৪ জন গুরুতর আহত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২ হাজার ৬০৩ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
তবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে নিহতের সংখ্যা ১ জন এবং গুরুতর আহতের সংখ্যা ১১১ জন কম রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির