আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশি মেধাবীদের সংবর্ধনা দেবে বিএএসজে

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১১:০৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১১:০৮:৩০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশি মেধাবীদের সংবর্ধনা দেবে বিএএসজে
আটলান্টিক সিটি, ২৪ জুলাই : নিউজার্সির আটলান্টিক সিটিতে আগামী ১২ আগস্ট (বুধবার) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে) আয়োজিত ‘আটলান্টিক সিটি কালচারাল ফেস্টিভ্যাল’-এ প্রবাসী বাংলাদেশি-আমেরিকান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে সাউথ জার্সির বিভিন্ন স্কুলের প্রথম গ্রেড থেকে একাদশ শ্রেণি পর্যন্ত যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ এবং এ-বি অনার রোল’  অর্জন করেছে, তাদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হবে। এছাড়া দ্বাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সেরা ১০ শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, “প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি সন্তানদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশকে উৎসাহিত করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।”
সংবর্ধনা কমিটির প্রধান আবু জাহিদের নেতৃত্বে মো. নাজিমুদ্দিন, শাহ মাহমুদ ও মহসীন আল মামুন অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিক্ষায় আরও উৎসাহিত করতে এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই অনুপ্রেরণাদায়ী এই সংবর্ধনা অনুষ্ঠানটি সাউথ জার্সির বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির