আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

পদত্যাগ করলেও আজীবন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন
পদত্যাগ করলেও আজীবন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
ঢাকা, ২৪ জুলাই: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে সাংবিধানিক দায়িত্বের অবসান হলেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন সাবেক রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।
দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্বে ছয় মাসের বেশি সময় দায়িত্ব পালন করায় মো. সাহাবুদ্দিন এসব সুবিধা পাওয়ার যোগ্য হয়েছেন।
আইন অনুযায়ী তিনি আমৃত্যু রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন। পাশাপাশি একজন ব্যক্তিগত সহকারী (পিএ) ও একজন অ্যাটেনডেন্ট নিয়োগের সুবিধা থাকবে, যাদের দাফতরিক ব্যয় সরকার বহন করবে।
এ ছাড়া বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। তার বাসভবনে একটি সরকারি টেলিফোন সংযোগ থাকবে এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিলও সরকার বহন করবে।
চিকিৎসা ও ভ্রমণের ক্ষেত্রেও তিনি বিশেষ সুবিধা পাবেন। একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগ থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির