আমেরিকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার

উল্টো রথে মুখর রাজধানী, সম্পন্ন  হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১২:১২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১২:১৯:৩৯ অপরাহ্ন
উল্টো রথে মুখর রাজধানী, সম্পন্ন  হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
ঢাকা, ২৪ জুলাই : উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা আজ শুক্রবার (২৪ জুলাই) সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী ধর্মীয় আচার, শোভাযাত্রা, ভজন-কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
রাজধানীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত বর্ণাঢ্য উল্টো রথযাত্রায় হাজারো ভক্ত অংশ নেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টির অপচেষ্টা দেশ ও মানবতার জন্য হুমকি। তিনি সবাইকে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
পরে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি বহনকারী তিনটি সুসজ্জিত রথ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
একই সঙ্গে পুরান ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, জয়কালী রোডসহ রাজধানীর বিভিন্ন মন্দির এবং দেশের নানা স্থানে উল্টো রথযাত্রা ও ধর্মীয় উৎসব পালিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উল্টো রথে মুখর রাজধানী, সম্পন্ন  হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

উল্টো রথে মুখর রাজধানী, সম্পন্ন  হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা