আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
এক ফ্লায়ারে ২৮ প্রয়াত গুণীজনকে স্মরণ

হবিগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘স্মৃতিচারণমূলক স্মরণ সভা আজ

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১০:০১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১০:৪৩:০৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে ব্যতিক্রমধর্মী ‘স্মৃতিচারণমূলক স্মরণ সভা আজ
হবিগঞ্জ, ২৫ জুলাই: স্বাধীনতার পূর্বাপর সময়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে অধ্যয়নরত সহপাঠী ও বন্ধুদের মধ্যে যারা আজ আর বেঁচে নেই, তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক ব্যতিক্রমধর্মী ‘স্মৃতিচারণমূলক স্মরণ সভা’ অনুষ্ঠিত হচ্ছে। শহরের কয়েকজন প্রবীণ নাগরিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান আজ শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের উত্তরা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, এটি কেবল একটি স্মরণসভা নয়; বরং প্রয়াত বন্ধু, সহপাঠী ও গুণীজনদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি আন্তরিক উদ্যোগ।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আলী মমিন, মানিক পোদ্দারসহ আরও কয়েকজন প্রবীণ নাগরিক দীর্ঘদিন ধরে এ আয়োজনের প্রস্তুতি নিয়েছেন। তাঁদের বিশ্বাস, একসময় যারা সমাজ, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের স্মৃতি ধরে রাখা সমাজের নৈতিক দায়িত্ব।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্মরণসভার ফ্লায়ারটি ব্যাপক সাড়া ফেলেছে। ফ্লায়ারে স্থান পেয়েছে মোট ২৮ জন প্রয়াত ব্যক্তিত্বের ছবি। তাঁদের মধ্যে রয়েছেন রাজনৈতিক নেতা, বিশিষ্ট সংগীতশিল্পী, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক, সংগঠকসহ বিভিন্ন অঙ্গনের সুপরিচিত মুখ। একসঙ্গে এতজন গুণী মানুষের ছবি নিয়ে স্মরণসভার ঘোষণা শহরজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে প্রয়াতদের কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরবেন তাঁদের সহপাঠী, শুভানুধ্যায়ী, স্বজন ও সমসাময়িক ব্যক্তিরা। পাশাপাশি তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মের কাছে অতীতের এই গুণী মানুষদের পরিচয় তুলে ধরা এবং তাঁদের অবদান স্মরণীয় করে রাখাই এ ব্যতিক্রমধর্মী আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে স্মৃতির প্রতি শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতার সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন