আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই বাংলাদেশের শক্তি : বাণিজ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১০:৪২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১০:৪২:০৪ পূর্বাহ্ন
সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই বাংলাদেশের শক্তি : বাণিজ্যমন্ত্রী
সিলেট, ২৫ জুলাই : শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ পৃথিবীর বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। পৃথিবীর অনেক উন্নত দেশেও এমন সম্প্রীতির নজির বিরল। শুক্রবার (২৪ জুলাই) শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “এই ছোট ভূখণ্ডে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের বসবাস। সীমিত সম্পদ ও সীমিত পরিসরের মধ্যেও আমরা পরস্পরের প্রতি যে সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রেখেছি, সেটিই আমাদের গণতন্ত্রের অন্যতম শক্তি। আমি মুসলমান হিসেবে এক আল্লাহর প্রতি বিশ্বাসী। তবে প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালন ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের পূর্ণ অধিকার রয়েছে। অন্য ধর্মের অনুষ্ঠানে আমার উপস্থিতি সেই অধিকারকে সম্মান জানানো এবং তা রক্ষার অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।”
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, “সরকার মসজিদের উন্নয়নের পাশাপাশি মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে। গত পাঁচ মাসে আমরা সমানভাবে মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজ করেছি। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে চালিবন্দরে আধুনিক শ্মশান কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির এই ধারা আরও শক্তিশালী করব।”
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট সম্প্রীতির নগরী। এখানে সব ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করেন। একে অন্যের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশগ্রহণের যে ঐতিহ্য রয়েছে, সেটিই সিলেটের সবচেয়ে বড় শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সিলেট সিটি কর্পোরেশন সব ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং ইসকন সিলেটের সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধিগৌর দাস। স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিতাই দাস।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ