আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১২:০৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১২:০৩:১২ অপরাহ্ন
পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে
রবিনসন টাউনশিপ, ২৬ জুলাই : পশ্চিম মিশিগানের রবিনসন টাউনশিপের বাস রিভার রিক্রিয়েশন এরিয়া-তে রবিবার ভোররাতে সংঘটিত গোলাগুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে অটোয়া কাউন্টি শেরিফের কার্যালয়।
‘হল্যান্ড সেন্টিনেল’-এর প্রতিবেদন অনুযায়ী, রাত প্রায় আড়াইটার দিকে গোলাগুলির খবর পেয়ে শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা ভুক্তভোগীদের ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেন। প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষের ধারণা, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের সমন্বয়ে একটি বড় দল সেখানে জড়ো হয়েছিল। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হলে এক বন্দুকধারী নিরস্ত্র মানুষের একটি দলের ওপর গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তি ও তার ব্যবহৃত গাড়ির পরিচয় শনাক্ত করা হয়। পরে অ্যালেগান কাউন্টি শেরিফের কার্যালয় গাড়িটি থামিয়ে সন্দেহভাজনসহ আরও তিনজনকে হেফাজতে নেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল। একজনের অবস্থা গুরুতর হলেও তার আঘাত প্রাণঘাতী নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এম-২৩১ (M-231) ও লিংকন স্ট্রিটের কাছে শেরিফের ডেপুটিরা এক কিশোর ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ হাসপাতালে পাঠান।
এদিকে, আহত তিনজনকে বহনকারী একটি গাড়ি ১১২তম অ্যাভিনিউয়ের কাছে মার্কারি ড্রাইভ এলাকায় রাস্তার পাশে থেমে জরুরি সেবাকর্মীদের সংকেত দেয়। পরে তাদেরও নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
এ ছাড়া, আরেকজন ব্যক্তি, যিনি দাবি করেছেন যে তিনি বাস রিভার রিক্রিয়েশন এরিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন, চিকিৎসার জন্য পৃথক একটি হাসপাতালে যান।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত