আমেরিকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

১২ দলের লড়াই শেষে আটলান্টিক সিটিতে চ্যাম্পিয়ন কর্নারড টাইগার্স

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০১:০৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০১:০৪:৪৪ অপরাহ্ন
১২ দলের লড়াই শেষে আটলান্টিক সিটিতে চ্যাম্পিয়ন কর্নারড টাইগার্স
আটলান্টিক সিটি, ২৭ জুলাই : নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (বিএএসি)-এর উদ্যোগে দিনব্যাপী একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই (রবিবার) সিটির ৫০২ নর্থ অ্যানাপোলিস অ্যাভিনিউস্থ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
কমিউনিটির যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিএএসি।
টুর্নামেন্টে নিউইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে মোট ১২টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। 
সকালে ক্রিকেট সংগঠক সাব্বির হোসেন ভূঁইয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (বিএএসি)-এর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। পরে তিনি অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের শুভেচ্ছা জানান।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় কর্নারড টাইগার্স ক্রিকেট দল পাক কাশ্মীর ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ইমতিয়াজ সেরা ব্যাটসম্যান, সালমান সেরা বোলার এবং ফারহান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন।
খেলা শেষে বিএএসি কর্মকর্তারা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক প্রবাসী, ক্রীড়াপ্রেমী ও ক্রিকেট অনুরাগীরা উপস্থিত থেকে খেলার রোমাঞ্চ উপভোগ করেন।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের পেছনে সংগঠনের ক্রীড়া সম্পাদক রাজিব চৌধুরী মুখ্য ভূমিকা পালন করেন। তাকে সহযোগিতা করেন তপু, আহমেদ, মনসুরসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
বিএএসি সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ টুর্নামেন্ট সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
১২ দলের লড়াই শেষে আটলান্টিক সিটিতে চ্যাম্পিয়ন কর্নারড টাইগার্স

১২ দলের লড়াই শেষে আটলান্টিক সিটিতে চ্যাম্পিয়ন কর্নারড টাইগার্স