আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

হবিগঞ্জে গাছ সংরক্ষণে সচেতনতা বাড়াতে খোয়াই নদীতীরে বিশেষ কর্মসূচি

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০২:০৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০২:০৮:৪০ পূর্বাহ্ন
হবিগঞ্জে গাছ সংরক্ষণে সচেতনতা বাড়াতে খোয়াই নদীতীরে বিশেষ কর্মসূচি
হবিগঞ্জ, ২৮ জুলাই: হবিগঞ্জে গাছ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খোয়াই রিভার ওয়াটারকিপারের আয়োজনে রোববার (২৭ জুলাই) বিকেলে খোয়াই নদীর তীরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
খোয়াই রিভার ওয়াটারকিপারের সমন্বয়ক তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী জেলা শাখার সাবেক সভাপতি আজমান আহমেদ, তানভীর আহমেদ, ‘গাছ মামা’ হিসেবে পরিচিত মো. রায়হান, সাইফুল ইসলাম, মো. নাছিরসহ নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “গাছ রোপণের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হলো গাছের সঠিক পরিচর্যা করা এবং রোপণ করা গাছগুলো টিকে আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলার অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো পরিকল্পিতভাবে বেশি বেশি গাছ লাগানো।”
তিনি আরও বলেন, “আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রজাতির গাছ রোপণ করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছি। এখন থেকে সমান গুরুত্ব দিয়ে গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।”
খোয়াই রিভার ওয়াটারকিপারের সমন্বয়ক তোফাজ্জল সোহেল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; রোপণ করা প্রতিটি চারা যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, “খোয়াই নদী বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। নদীভাঙনের কারণে জানমাল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নদীতীরকে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখতে হলে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্যোগ নিতে হবে। নদীতীরে যত বেশি গাছ লাগানো হবে, ততই ভাঙনের ঝুঁকি কমবে এবং নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।”
তিনি আরও বলেন, নদীতীরে রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে নদীতীরবর্তী জনগণকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ‘গাছ মামা’ হিসেবে পরিচিত মো. রায়হান বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। সুস্থ ও নিরাপদভাবে বেঁচে থাকার জন্য গাছকে ভালোবাসতে হবে এবং এর সঠিক যত্ন নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও রক্ষা করে।” কর্মসূচির অংশ হিসেবে খোয়াই নদীর তীরে তালগাছের চারা রোপণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন