আমেরিকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব সফল করতে প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০২:০৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০২:০৯:৪০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব সফল করতে প্রস্তুতি সভা
আটলান্টিক সিটি, ২৮ জুলাই : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে আগামী ১২ আগস্ট (বুধবার) অনুষ্ঠিতব্য ‘আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব-২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাতে সাউথ জার্সির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় উৎসবকে সুষ্ঠু, সফল ও বর্ণাঢ্যভাবে সম্পন্ন করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সাউথ জার্সিতে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ অংশ নেন। তারা উৎসবকে আরও আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক করতে নানা গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উৎসবের বিভিন্ন উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। তাদের প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং আয়োজনের বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে এবারের ‘আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব-২০২৬’ সাউথ জার্সির অন্যতম বৃহৎ ও সফল সাংস্কৃতিক আয়োজনে পরিণত হবে।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুর রফিক, পিন্টু রায়, শাহরিয়ার আহমেদ, মোঃ মামুন আবু জাহিদ, সৈয়দ শহীদ, শাহ মাহমুদ, বেলাল হোসেন, বেলাল উদ্দিন, রওশন উদ্দিন, রফিক উদ্দিন রুমেল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আনন্দ-উৎসবে মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের পিকনিক

আনন্দ-উৎসবে মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের পিকনিক