আমেরিকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আনন্দ-উৎসবে মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের পিকনিক

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৩:২৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৩:২৮:৪১ পূর্বাহ্ন
আনন্দ-উৎসবে মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের পিকনিক
ওয়ারেন, ২৮ জুলাই : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক-২০২৬। রোববার (২৬ জুলাই) বিকেল ৩টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে পিকনিকের উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, প্রবাসী গোয়াইনঘাটবাসী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ইফতেখার হেলালের সঞ্চালনায় তিন পর্বের এ দিনব্যাপী মিলনমেলার আয়োজন করা হয়। প্রবাসী গোয়াইনঘাটবাসীর এ প্রাণের উৎসবে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, নানা বিনোদনমূলক আয়োজন এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। পিকনিক ঘিরে শিশু, নারী ও পুরুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অতিরিক্ত পুলিশ কমিশনার অমূল্য চৌধুরী (সাবেক), আব্দুস সালাম, অধ্যাপক অরবিন্দ চৌধুরী মৃদুল, অধ্যাপক মো. আমিনুল হক, জালাল উদ্দিন, মনাফ আহমদ বাবুল, ফিটজজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, পিকনিক ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মো. কামাল আবেদীন এবং এডভোকেট মাহ্ফুজুর রহমান রুমন। 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন। তিনি তাঁর বক্তব্যে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। মেয়র লরি স্টোন বলেন, বাঙালি কমিউনিটির এই ব্যতিক্রমী আয়োজন তাঁকে মুগ্ধ করেছে। তিনি এমন সুন্দর ও সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানকে আন্তরিক ধন্যবাদ জানান। মেয়র লরি স্টোন বিভিন্ন খেলাধুলায় নিজে অংশগ্রহণ করেন এবং রশিটানাটানি প্রতিযোগিতায় নিজ দলের নেতৃত্ব প্রদান করেন।
যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ড. রাব্বি আলম, মাহবুবে রাব্বি, মিনহাজ চৌধুরী, সীমা আহমেদ, ইঞ্জিনিয়ার খাজা আফজল হোসাইন, কবির আহমেদ, শাব্বির হোসাইন, আজিজ আহমেদ, ফয়সল আহমেদ। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতিত ছিলেন আবুল কালাম আজাদ, এডভোকেট আব্দুর রাহিম, এডভোকেট আব্দুর রাশিদ লাল, এডভোকেট কয়সর আহমেদ, এডভোকেট নাজিম, সৈয়দ শাহেদুল হক, হেলাল উদ্দিন রানা, বাসির উদ্দিন, হাজি আব্দুর রকিব, সিরাজুল ইসলাম, জাফর ইকবাল, কামাল পাশা, শরীফ উদ্দিন, শাহাদাত হোসাইন মিন্টু, খালেদ আহমেদ,নজরুল ইসলাম, কামাল পাশা,জুবের আহমেদ,গুলজার আহমেদ, কামাল উদ্দিন, রফিক উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ, রুমন আহমেদ, রায়হান আহমেদ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন, খোকন আহমেদ, কামাল উদ্দিন, খালেদ আহমেদ, নিজাম উদ্দিন, আলমগীর প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান হেলাল, তোফায়েল রেজা সুহেল, মাহমুদুল হক লিটু ও ফয়সল আহমেদ মুন্না।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, গোলাম আজম মাসুক, মফিজুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, আক্তার হোসেন মাসুক, আব্দুল মালিক, মোঃ আশরাফুল আমিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ হেলাল আবেদীন, মোঃ আব্দুল খালিক, ফয়সল আহমেদ, খালিক উদ্দিন, মনির উদ্দিন, কয়েস আহমেদ, আলিম উদ্দিন, মোঃ সোয়াইব,আলিম আহমেদ, আনিস জামান,আবুল হাসনাত রতন, আবু কাওসার, জাকির মুন্না, রানু আহমেদ, ওলিউর রহমান, লুৎফুর আহমেদ, মোঃ জালাল আবেদীন, বেলাল আল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, রাসেল আহমেদ, এস এম জয়নাল, মাসুম আহমেদ, ফয়েজ আহমেদ, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হাসান, আল মামুন, হরমুজ আলী, শাহেদ উদ্দিন, শামীম আহমেদ. শুভ আহমেদ, সাঈদ আলী মেম্বার, হারুনুর রাশিদ, মঈন উদ্দিন, পাপ্পু আহমেদ, সালমান আহমেদ, বেলাল আহমেদ, শামসুদ্দিন, আলিম উদ্দিন সহ অন্যান্যরা। যুক্তরাষ্টের বিভিন্ন স্টেট থেকে অতিথি হিসাবে যোগদান করেন এডভোকেট মাহফুজুর রহমান রুমন, খালেদ মুর্শেদ, শাহীন আহমেদ, সায়েদ মামুন, রাকিব হোসাইন। আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়।
মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় অনুষ্ঠানের তৃতীয় পর্ব। এ পর্বে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩২টি খেলাধুলার ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১০৮ জনের হাতে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
পরে অনুষ্ঠিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি তার সুরেলা কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত খাজা ক্যাফের সৌজন্যে অতিথিদের জন্য জালমুড়ি, চানাচুর, তরমুজ, চা, কফি, বিস্কুটসহ বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন করা হয়, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। আন্তরিক আতিথেয়তা, প্রাণবন্ত আয়োজন এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক পিকনিক-২০২৬ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
সবশেষে টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। এতে একটি অত্যাধুনিক গাড়ি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, টিভিসহ মোট ১৪টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়। র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী মনজুর আহমেদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বদরুল আগত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আনন্দ-উৎসবে মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের পিকনিক

আনন্দ-উৎসবে মিশিগানে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের পিকনিক