আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

নিউ জার্সিতে বৃহত্তর নোয়াখালী সোসাইটির আনন্দঘন বনভোজন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ০২:১৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০২:১৭:০০ পূর্বাহ্ন
নিউ জার্সিতে বৃহত্তর নোয়াখালী সোসাইটির আনন্দঘন বনভোজন
নিউ জার্সি, ২৯ জুলাই : প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সিতে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন বনভোজন। বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিউ জার্সির উদ্যোগে আয়োজিত এই বনভোজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক মিলনমেলায়।
শহরের ব্যস্ততা, কোলাহল ও কংক্রিটের জীবনযাত্রা পেছনে ফেলে বেল প্লেইন স্টেট ফরেস্টে  প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটান হাসি, আড্ডা, গান ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে।
অনুকূল আবহাওয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার-পরিজন এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সকালের মনোরম পরিবেশ, দুপুরের প্রাণবন্ত আয়োজন এবং বিকেলের স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
বনভোজনে শিশু, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা হয়। পাশাপাশি ছিল দেশীয় নানা খাবারের সমাহার। দুপুরের খাবারের পর শুরু হয় খেলাধুলা ও সাংস্কৃতিক বিনোদনমূলক কার্যক্রম।
শিশুদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে নারীদের বালিশ খেলা—প্রতিটি আয়োজনে ছিল উৎসবের আমেজ। পরিবারের সদস্যদের অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিউ জার্সির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী এবং আহ্বায়ক জহিরুল ইসলাম সেন্টু। অতিথিরা প্রবাসে এমন মিলনমেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান। বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিউ জার্সির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম বনভোজন সফল করতে সহযোগিতাকারী সকল সদস্য, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত