আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

আটলান্টিক সিটিতে বিএএসজের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৩ ০১:৫৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৩ ০১:৫৭:১৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
আটলান্টিক সিটি, ১৪ জুন :  নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় পাশ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করার  নিমিত্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।
আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী অভিবাসীরা নাগরিকত্ব পরীক্ষার জন্য  প্রস্তুতি, সাক্ষাতকার প্রদান সংক্রান্ত প্রস্তুতি সহ ইংরেজীতে কথা বলা ও লেখার দক্ষতা অর্জনের প্রশিক্ষণ গ্রহনের  সুযোগ পান। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের  দায়িত্ব পালন করেন  তৌহিদুল ইসলাম, আফিয়া নাসরিন ও ভিক্টোরিয়া মার্টিনেজ। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কমিউনিটির অভিবাসীরা  অংশগ্রহন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী একজন  অভিবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে তিনি বেশ উপকৃত হচ্ছেন ।  প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য তিনি বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, সম্পূর্ণ বিনা খরচে অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ