আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০২:২০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০২:২০:০৭ পূর্বাহ্ন
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন
নিউ জার্সি, ৩০ জুলাই : প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সিতে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন বনভোজন। ২৯ জুলাই বুধবার “চট্টগ্রাম সমিতি নিউ জার্সি”র উদ্যোগে আয়োজিত এই বনভোজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
শহরের কোলাহল, ব্যস্ততা এবং কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে কেপ মে কাউন্টি পার্কে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, আড্ডা, গান ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে। দীর্ঘদিনের ব্যস্ত জীবনের মাঝে এই আয়োজন প্রবাসীদের মধ্যে নতুন করে বন্ধন তৈরি করে। বনভোজনে প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার-পরিজন এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সকালের নরম রোদ, দুপুরের প্রাণবন্ত পরিবেশ এবং বিকেলের স্নিগ্ধ আবহে পুরো আয়োজন হয়ে ওঠে স্মরণীয়।
দুপুরের খাবারে ছিল নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবারের আয়োজন। খাবারের পর শুরু হয় খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন।  শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা এবং বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।  এছাড়া প্রবাসী চট্টগ্রামের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় ।
বনভোজনে  সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন জলি দাশ, নীলাদ্রি চৌধুরী , জয়ন্ত সিনহা ও স্বপন দাশ। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুর রফিক,মনজুরুল হক, নূর মোহাম্মাদ, বিপ্লব দাশ, মো. কবির প্রমুখ । তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় এই আনন্দঘন আয়োজন।
অতিথিরা প্রবাসে এ ধরনের মিলনমেলার আয়োজনের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তারা।
চট্টগ্রাম সমিতি নিউ জার্সির পক্ষে আবদুর রফিক বনভোজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর