আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

কার্ডিফের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০১:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০১:৫৬:২৩ পূর্বাহ্ন
কার্ডিফের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন
কার্ডিফ, ৩১ জুলাই : বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ সিরাজ আলীর সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার কাউন্সিলর সালেহ আহমদ, আহাদ আলী, আলহাজ আসাদ মিয়া ও কারী নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়। গত ২৯ জুলাই দুপুর ১২টায় বিদায়ী কমিটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে যথাযথ নিয়মকানুন অনুসরণ করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
২০২৬-২০২৮ মেয়াদের জন্য গঠিত নতুন কমিটিতে সাবেক সেক্রেটারি আলহাজ লিয়াকত আলীকে চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ বাবুলকে জেনারেল সেক্রেটারি এবং সৈয়দ আসরাফ আলীকে ট্রেজারার নির্বাচিত করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে ফয়েজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর আলম এবং সহকারী ট্রেজারার হিসেবে খলিলুর রহমান দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আনহার মিয়া, সুমন আলী, ইকবাল আহমেদ, মুজিবুর রহমান মুজিব, মানিক মিয়া, পারভেজ খান, আব্দুল মুমিন মারুফ, ইকবাল হোসাইন এবং মুহাম্মদ সুমন।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা প্রতিবেদন দুটির ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে মূল্যবান পরামর্শ ও সুচিন্তিত মতামত তুলে ধরেন।
সভার শুরুতে জালালিয়া মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা এর উন্নয়নে অবদান রেখেছেন এবং বর্তমানে ইন্তেকাল করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থদের দ্রুত সুস্থতা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির।
নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার এবং অন্যান্য সদস্য মসজিদের কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ সভা ও নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল মুসল্লি, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান আলহাজ লিলু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর ইসলাম মায়া, কার্ডিফ শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর, চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক কাওসার হোসেন এবং কার্ডিফের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দও নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর