আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

চুনারুঘাটে কাঁচামরিচ ৪০০ টাকা, অস্থির সবজির বাজার

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ১২:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ১২:২৬:১২ অপরাহ্ন
চুনারুঘাটে কাঁচামরিচ ৪০০ টাকা, অস্থির সবজির বাজার
চুনারুঘাট (হবিগঞ্জ), ৩১ জুলা ই: হবিগঞ্জের চুনারুঘাটে হঠাৎ করেই বেড়েছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সরবরাহ সংকটের অজুহাতে কাঁচাবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে চাল, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও বেড়েছে। হঠাৎ মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ।
ব্যবসায়ীদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বাইরে থেকে সবজিবাহী ট্রাক সময়মতো পৌঁছাতে পারছে না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়েছে। এছাড়া টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদনও কমে গেছে।
তবে ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকটকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করছেন। তাদের মতে, বর্ষা মৌসুম এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার যে পুরোনো প্রবণতা রয়েছে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। কিছু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে বাজার অস্থির হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তারা।
ক্রেতারা জানান, শুধু কাঁচাবাজার নয়, মুদি পণ্য, পোশাক, মুরগি ও গোশত প্রায় সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি পণ্যের দাম নতুন করে বেড়েছে, আর কিছু পণ্যের দাম আগেই বাড়ানো হয়েছিল। ফলে সংসারের ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের পরিবারগুলো।
উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, লম্বা বেগুন প্রতি কেজি ৮০–১০০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, টমেটো ১০০–১২০ টাকা, শসা ১২০ টাকা, ক্ষিরা ৭০–৮০ টাকা, পুঁইশাক ৪০–৫০ টাকা, করলা ১০০ টাকা, ঢেঁড়স (ভেন্ডি) ১০০–১২০ টাকা, মূলা ১০০ টাকা এবং কাঁচামরিচ ৩৫০–৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া পেঁয়াজ প্রতি কেজি ৫০–৬০ টাকা, লেবু প্রতি হালি ৪০–৫০ টাকা, লাউ প্রতিটি ৭০–১০০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০–৫০ টাকা, বরবটি ১০০–১২০ টাকা এবং জালি কুমড়া ৬০–৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা