আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৩:৩৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৩:৩৮:৫৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন
আটলান্টিক সিটি, ১ আগস্ট : এক বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল ও ড. লা’কুয়েটা স্মলের কন্যা জাদার গ্র্যাজুয়েশন উদযাপন করা হয়েছে।
৩১ জুলাই শুক্রবার সন্ধ্যায় মেয়রের বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে মেয়রের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, জনপ্রতিনিধি, শিক্ষা বোর্ডের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী ও সাবেক কাউন্সিলম্যান এম আনজুম জিয়া।
অনুষ্ঠানে অতিথিরা জাদাকে জীবনের গুরুত্বপূর্ণ এ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সাফল্য, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে গ্র্যাজুয়েশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং পরিবারের অব্যাহত সহযোগিতার ফলেই এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হয়। তারা জাদার আগামী দিনের পথচলা আরও উজ্জ্বল ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ ও উৎসবের আবহ। পরিবার ও অতিথিদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে সবাই জাদার সাফল্যের আনন্দ ভাগাভাগি করে নেন।
মেয়র মার্টি স্মল ও ড. লা’কুয়েটা স্মল উপস্থিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতিথিরাও তাদের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন এবং জাদার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন